× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাহাঙ্গীরনগর থিয়েটারের নাট্য উৎসবের পর্দা উঠছে আজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ মে ২০২৫ ১২:২২ পিএম

জাহাঙ্গীরনগর থিয়েটারের নাট্য উৎসবের পর্দা উঠছে আজ

জাহাঙ্গীরনগর থিয়েটার আয়োজন করতে যাচ্ছে নাট্য উৎসব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে আজ মঙ্গলবার এই উৎসবের সূচনা হবে, যা চলবে শুক্রবার পর্যন্ত।

‘শিল্পানলে নির্মল হোক অশান্ত বসুধা’ প্রতিপাদ্য নিয়ে উৎসবের প্রথম দিন সকাল ১০টায় থাকছে শোভাযাত্রা। এদিন সন্ধ্যায় ঢাকার নাট্যদল ‘বাতিঘর’ মঞ্চায়ন করবে নাটক ‘প্যারাবোলা’। উৎসবের উদ্বোধনী আয়োজনে ‘জাহাঙ্গীরনগর থিয়েটার নাট্যব্যক্তিত্ব পদক’ দেওয়া হবে। গুণী অভিনেতা আবুল হায়াত এবার এই পদক পাচ্ছেন। দ্বিতীয় দিন বুধবার সন্ধ্যায় মঞ্চায়ন হবে জাহাঙ্গীরনগর থিয়েটারের নাটক ‘ইনফরমার’। বৃহস্পতিবার থাকবে ‘মধ্যরাতের কবিতা ও গান’ শিরোনামে বিশেষ আয়োজন। এতে জাহাঙ্গীরনগর থিয়েটারের নাট্যকর্মীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরাও অংশ নেবেন। শুক্রবার উৎসবের সমাপনী দিনে থাকবে জাহাঙ্গীরনগর থিয়েটারের পুনর্মিলনী।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা