× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেট গালায় ইতিহাস গড়লেন শাহরুখ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ মে ২০২৫ ১৬:১৬ পিএম

মেট গালায় ইতিহাস গড়লেন শাহরুখ

সম্পূর্ণ কালো পোশাক, গলায় বেশ কয়েকটি হার, হাতে স্টিক। এই সাজেই প্রথম ভারতীয় পুরুষ হিসেবে মেট গালার মঞ্চে ধরা দিলেন শাহরুখ খান। তার এই লুকে মুগ্ধ অনুরাগীরা। যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের মর্যাদাপূর্ণ মেট গালায় লাল কার্পেটে হেঁটে, যেন এক ইতিহাস লিখলেন বলিউড বাদশা শাহরুখ খান। ‘টেইলর্ড ফর ইউ’ এবং ‘সুপারফাইন: টেইলরিং ব্ল্যাক স্টাইল’ থিমে, সব্যসাচী মুখার্জির পোশাক পরে প্রথম ভারতীয় পুরুষ হিসেবে আয়োজনে বিস্মিত করলেন কিং খান!

ডিজাইনারের মতে, শাহরুখ ‘তাসমানিয়ান সুপারফাইন উলের’ মেঝে পর্যন্ত দৈর্ঘ্যের লম্বা কোট পরেছিলেন। যার মনোগ্রাম করা ‘জাপানি হর্ন বোতাম’ ছিল এবং ‘দ্য বেঙ্গল টাইগার হেড ক্যান’ পরেছিলেন ১৮ ক্যারেট সোনায় তৈরি, ট্যুরমালাইন, নীলকান্তমণি, পুরানো খনি থেকে কাটা উজ্জ্বল হীরা।’

যদিও গ্ল্যামারের জাঁকজমকের মধ্যেও একটা বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠল। রেড কার্পেটের সেই মুহূর্ত অবশ্য এখন ভাইরাল হয়ে গিয়েছে। এক্স প্ল্যাটফর্মে ব্যাপক ভাবে শেয়ার করা হচ্ছে। যেখানে দেখা যাচ্ছে যে, রেড কার্পেটে দাঁড়িয়ে এক রেড কার্পেট উপস্থাপককে নিজের পরিচয় দিতে হচ্ছে বলিউড বাদশাকে। আসলে ওই উপস্থাপক নাকি শাহরুখকে চিনতেই পারেননি। সেই কারণে মেট গালার তাৎপর্য সম্পর্কে নিজের বক্তব্য রাখতে যাওয়ার আগে রেড কার্পেটে অভিনেতা নিজের পরিচয় দিয়ে বলেন যে, ‘আমি শাহরুখ।’

এই গোটা বিষয়টিকে একেবারে ভাল ভাবে নেননি শাহরুখের ভক্তরা। বিশ্বের সবথেকে বড় তারকাদের মধ্যে অন্যতম হলেন শাহরুখ, সেই অভিনেতাকে চিনতে না পারার জন্য গ্লোবাল মিডিয়াকে তুলোধনা করেছেন তাঁরা। শাহরুখ খান এখন ব্যস্ত তার পরবর্তী সিনেমা ‘কিং’-এর শুটিং নিয়ে। এখানে তার মেয়ে সুহানাও অভিনয় করছেন। আরও আছেন দীপিকা পাড়ুকোন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা