× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেট গালা মাতাবেন বিশ্বতারকা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ মে ২০২৫ ১৫:৩৫ পিএম

মেট গালা মাতাবেন বিশ্বতারকা

বিশ্ব ফ্যাশনের সবচেয়ে গ্ল্যামারাস এবং কাঙ্ক্ষিত আয়োজন মেট গালার পরবর্তী আসর শুরু হতে যাচ্ছে মাত্র কয়েক দিনের মধ্যেই। বরাবরের মতোই মে মাসের প্রথম সোমবার অনুষ্ঠিত হতে চলেছে এই বহুল আলোচিত ইভেন্ট।

ইতোমধ্যেই তারকাদের উপস্থিতি ঘিরে উত্তেজনা তুঙ্গে পৌঁছেছে। নানা আন্তর্জাতিক সংবাদমাধ্যমে উঠে এসেছে এবারের গালা নিয়ে নানা তথ্য, যার মধ্যে সবচেয়ে আলোচিত- কাদের দেখা যাবে রেড কার্পেটে এবং তারা পরবেন কী ধরনের পোশাক। এবারের মেট গালার থিম নির্ধারিত হয়েছে ‘সুপারফাইন : টেইলরিং ব্ল্যাক স্টাইল’, আর ড্রেস কোড ‘টেইলরিং ফর ইউ’। থিমটি এবারের ইভেন্টে কালো সংস্কৃতির ঐতিহ্যবাহী পোশাক ও আধুনিক ফ্যাশন স্টাইলের সম্মিলনে ভিন্নমাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে। অনুষ্ঠানে যেসব সেলিব্রিটি উপস্থিত থাকবেন তাদের তালিকায় রয়েছে দৃষ্টিনন্দন কিছু নাম। এদের মধ্যে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া, জেন্ডায়া, ডেমি মুর, শাকিরা, নিক জোনাস, লিজো, মেরি ব্লাইজ, অ্যাশলি গ্রাহাম ও অ্যামেলিয়া গ্রে। আরও থাকছেন সংগীতশিল্পী ম্যাডোনা, স্টিভি ওয়ান্ডার, ডায়ানা রোজ (তার দুই সন্তান ট্রেসি এলিস রস ও ইভানসহ), বেবে রেক্সা, অ্যাঞ্জেলা ব্যাসেট, শাবুজি, ক্রিস রক, জিমি ফেলন, সারা স্নুক, ওয়ালটন গগিনস, অ্যাড্রিয়েন ওয়ারেন, অ্যাডাম স্কট ও ক্যালেব ম্যাকলাফলিন। অতিথিদের সাক্ষাৎকার নেওয়ার দায়িত্বে থাকছেন ইগো এনউডিম।

প্রিয়াঙ্কা চোপড়া এবারের গালায় পরবেন কাস্টম বালমেইনের একটি কৌতুর পোশাক, যার সঙ্গে মিলিয়ে থাকবে বিলাসবহুল বুলগারির গয়না। তিনি ব্র্যান্ডটির গ্লোবাল অ্যাম্বাসাডর হওয়ায় তার উপস্থিতি নিয়ে প্রত্যাশা বরাবরের মতোই অনেক বেশি। এটি তার পঞ্চমবারের মতো মেট গালায় অংশগ্রহণ। ২০১৭ সালে তিনি প্রথমবার রেড কার্পেটে উপস্থিত হন এবং তখন থেকেই তার প্রতিটি লুকই থিম অনুযায়ী ও অনন্য হিসেবে বিবেচিত হয়েছে।

অন্যদিকে, জেন্ডায়ার পোশাক কোন ডিজাইনারের হবে, তা এখনও প্রকাশ হয়নি, তবে তার উপস্থিতি নিশ্চিত করেছে তার স্টাইলিস্ট। গত বছর তিনি দুটি ভিন্ন ও নজরকাড়া পোশাক পরে রেড কার্পেট মাতিয়েছিলেন, তাই এবারের চমক নিয়েও ভক্তরা রোমাঞ্চিত।

তবে কিছু তারকার অনুপস্থিতির খবরও নিশ্চিত হয়েছে। ব্লেক লাইভলি এবার গালায় অংশ নিচ্ছেন না। অন্যদিকে, জিসেল বানচেন সদ্য মা হয়েছেন, তাই তিনিও এবারের আসরে থাকছেন না।

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা