প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৫ ১৬:৩১ পিএম
বেশ বিরতির পর প্রকাশ পেয়েছে অভিনেত্রী জাকিয়া বারী মম অভিনীত নতুন ওয়েব সিরিজ ‘ননসেন্স’।
পহেলা বৈশাখ উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ’তে প্রকাশ পাওয়া ছয় পর্বের সিরিজটি নির্মাণ করেছেন রাকেশ বসু। সিরিজের গল্প ধারণা টনি মাইকেল গোমেজের। লিখেছেন মনসুর রহমান চঞ্চল। চিত্রনাট্য করেছেন নির্মাতা নিজেই। সিরিজের গল্পটি শুরু হয় মধ্যবিত্ত পরিবারের এক ব্যক্তিকে ঘিরে। যার মধ্যে বর্তমান সমাজের প্রতিচ্ছবি রয়েছে। যিনি সবার মন জুগিয়ে চলতে পছন্দ করেন। হঠাৎ কোনো একটি ঘটনা কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। এগিয়ে যায় গল্প। মম ছাড়াও শহরকেন্দ্রিক পারিবারিক গল্পের ওয়েব সিরিজটিতে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, আইশা খান, নাজিবা বাশার, মিলি বাশার, শহীদুল আলম সাচ্চু, টনি মাইকেল গোমেজসহ অনেকে।