× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিরতি ভাঙলেন শখ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ মার্চ ২০২৫ ১১:৫৩ এএম

আনিকা কবির শখ

আনিকা কবির শখ

বিরতির পর আবার অভিনয়ে ব্যস্ত হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী আনিকা কবির শখ। এবার রোজার ঈদ উপলক্ষে তিনি অভিনয় করেছেন একাধিক নাটকে। শহীদ উন নবীর পরিচালনায় ‘এক্সকিউজ মি’ ও ‘মায়ার ভালোবাসা’ নাটকে দেখা যাবে তাকে। নাটক ছাড়াও ঈদে শখকে বিটিভির দুটি নাচের অনুষ্ঠানে পারফর্ম করতে দেখা যাবে।

এ প্রসঙ্গে শখ বলেন, ‘নবী ভাইয়ের পরিচালনায় এর আগেও আমি নাটকে অভিনয় করেছি। তার গল্পগুলো সমসাময়িক হয়। যে কারণে অভিনয় করতে ভালো লাগে। ঈদের জন্য যে দুটি নাটকে অভিনয় করেছি, সে গল্পগুলো বেশ সুন্দর। আমি খুব আশাবাদী এ দুটি নাটক নিয়ে। নাটকের পাশাপাশি বিটিভির জন্য নির্মিত নাচের অনুষ্ঠানে পারফর্ম করেছি। যেহেতু আমি নাচের মানুষ, তাই নাচের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে সব সময় ভালো লাগে।’ বিজ্ঞাপনেও ব্যস্ত সময় কাটছে শখের। কিছুদিন আগে আবুল হায়াত, দিলারা জামান ও ইমনের সঙ্গে একটি নতুন বিজ্ঞাপনে মডেল হয়েছেন তিনি। ঈদের পরই একটি প্রসাধনী পণ্যের বিজ্ঞাপনে মডেল হবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা