× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোনালের সঙ্গে গানে জুটি বাঁধলেন বিপ্লব সাহা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ মার্চ ২০২৫ ১৬:২৭ পিএম

কোনালের সঙ্গে গানে জুটি বাঁধলেন বিপ্লব সাহা

ফ্যাশন দুনিয়ায় পরিচিত মুখ বিপ্লব সাহা। তাঁর তৈরি বিশ্বরঙ কে চেনেন না বাংলাদেশে এমন মানুষ খুব কমই আছেন। ফ্যাশন জগতে রেখেছেন অভূতপূর্ব অবদান। বহুমুখী গুণাবলীর অধিকারী বিপ্লব সাহা গানকেও মনের মধ্যে লালন করেন। সেই সুবাদে শখের বশে মাঝেমধ্যে গানও করেন তিনি। এর আগে বিপ্লব সাহা গান করেছিলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী কনক চাঁপা, আঁখি আলমগীরের সঙ্গেও। তার কণ্ঠে শোনা গিয়েছিল আশা ভোসলে, হেমন্ত-লতার বিখ্যাত গান। 

এবার চ্যানেল আই সেরাকণ্ঠের শিল্পী সোমনূর মনির কোনালের সঙ্গে গাইলেন বিপ্লব সাহা। গানের শিরোনাম 'তোমার চোখে চোখ পড়তেই'। গানটির কথা লিখেছেন মারুফ আহমেদ এবং সুর করেছেন উজ্জ্বল সিনহা। গানটিতে মডেল হয়েছেন এই প্রজন্মের অত্যন্ত মেধাবী ও জনপ্রিয় নায়ক সজল এবং লাক্স ফটো সুন্দরী মিলা। গানের ভিডিও ধারণ করা হয়েছে ঢাকা শহরের বিভিন্ন লোকেশনে। 


বিপ্লব সাহা বলেন, 'শুধু ফ্যাশন ডিজাইনের মধ্যে সৃষ্টিশীলতা সীমাবদ্ধ না রেখে ভিন্নমাত্রায় প্রকাশের লক্ষ্যে এবং ঈদের আনন্দকে আরো রাঙ্গিয়ে দিতে আমার এ আয়োজন। মিষ্টি সুর ও কথায় রোমান্টিক গান করলাম। কথার সঙ্গে মিলিয়ে ভিডিও বানানো হয়েছে। আশা করছি গানটি সবার ভালো লাগবে।’

এবারের ঈদ আয়োজনে বিপ্লব সাহার ভিন্নধর্মী এই আয়োজন দর্শকদের মাঝে সাড়া ফেলবে বলে আশাবাদী সঙ্গীতাঅঙ্গনের অনেকেই। 
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা