× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আয়ের ৯০% খরচ মানুষের কল্যাণে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ মার্চ ২০২৫ ১১:৩৯ এএম

সালমান খান

সালমান খান

সালমানকে এ নিয়ে কখনও কথা বলতে দেখা যায় না। করোনা মহামারির সময় পুরো একটি গ্রামের খাদ্যের দায়িত্ব নিয়েছিলেন তিনি। এমনকি নিজের ভিলাতে অনেক মানুষকে আশ্রয়ও দিয়েছেন। এরই মধ্যে খবর পাওয়া গেল, সালমান খানের কাছে নাকি টাকাই থাকে না, তার আয়ের ৯০ শতাংশই খরচ হয়ে যায়!

তাহলে কি নায়কের উপার্জনের ৯০ শতাংশ মানুষের কল্যাণে চলে যায়? সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন তিনি। কিন্তু সোজাসুজি উত্তর না দিয়ে কিছুক্ষণ চুপ ছিলেন। শেষমেশ হেসে নায়ক বলেছিলেন, ‘৯০ শতাংশ না হলেও বেশিরভাগটাই মানুষের উপকারে চলে যায়।’ তারপর জানান, তাদের বাড়িতে প্রতিদিন অনেক মানুষ সাহায্যের জন্য আসেন। তার বাবা সেলিম খান একের পর এক চেক সই করে দেন। কারও চিকিৎসার খরচ, কারও অপারেশনের টাকাÑ কাউকে ফেরানো হয় না। সালমান বলেন, ‘এর ফলে নিজের খরচের জন্য মাত্র ১০ শতাংশ রয়ে যায়। বাবা যেভাবে সাহায্য করেন, তাতে আয় না বাড়িয়ে উপায় নেই। “বিইং হিউম্যান” থেকে যে মুনাফা আসে, সেটাও মানুষের সেবায় চলে যায়।’ সালমান খানের মানবিকতার উদাহরণ বলিউডে প্রচুর। অনেকের ক্যারিয়ার তৈরি করেছেন, অনেককে অর্থ সাহায্য দিয়েছেন। অর্জুন কাপুরকেও এক সময় নিজের কাছে ডেকে প্রশিক্ষণ দিয়েছিলেন। যদিও পরবর্তীতে তাদের সম্পর্কে টানাপড়েন দেখা দেয়। তবে সেসব এখন অতীত। বর্তমানে সালমান পুরোপুরি ব্যস্ত বলিউডের ভবিষ্যৎ গড়ে তুলতে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা