× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফারজানা সিঁথিকে ধর্ষণের হুমকি, কনটেন্ট ক্রিয়েটরের নামে মামলা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ মার্চ ২০২৫ ১৪:৫৩ পিএম

আপডেট : ১২ মার্চ ২০২৫ ১৫:১৪ পিএম

ফারজানা সিঁথি। ছবি : সংগৃহীত

ফারজানা সিঁথি। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনের পরিচিত মুখ ফারজানা সিঁথি। একাধিকবার তাকে রাজপথে দেখা গেছে। এসেছেন আলোচনায়ও। এবার সিঁথিই ধর্ষণের হুমকি পেয়ে মামলা করলেন কনটেন্ট ক্রিয়েটর খালেদ মাহমুদ হৃদয় খানের বিরুদ্ধে।

খবরটি সংবাদমাধ্যমকে সিঁথি নিজেই নিশ্চিত করেছেন।

ফেসবুক লাইভে এসে হৃদয় সিঁথিকে ধর্ষণের হুমকি দেন এবং নেটিজেনদেরও উত্সাহিত করেন। সিঁথি জানান, ২৭ ফেব্রুয়ারি হৃদয় তার বিরুদ্ধে অশালীন মন্তব্য করে এবং ঘোষণা দেন, তাকে ধর্ষণ করলে তিনি পুরস্কৃত হবেন।

এ ঘটনায় সিঁথি মঙ্গলবার (১১ মার্চ) রাতে হৃদয়ের নামে শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করেছেন। কারণ তিনি নিজেকে অনিরাপদ বোধ করছেন। সম্প্রতি, হৃদয়কে সাভার থানা গ্রেপ্তার করে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে।

সিঁথি বলেন, ‘মেয়েদের উত্ত্যক্ত করার চেষ্টা এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের আইনের আওতায় আনা উচিত।’

সিঁথিকে সবশেষ দেখা গেছে হাবিব ওয়াহিদের একটি মিউজিক ভিডিওতে। একলা মানুষ শিরোনামের ওই গানচিত্রে মডেল হিসেবে ছিলেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা