× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ম্রো ভাষার সিনেমা ‘কিওরি পেক্রা উও’ এবার প্রদর্শিত হবে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ মার্চ ২০২৫ ১৬:৫৩ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বাংলাদেশের প্রথম ম্রো ভাষায় নির্মিত সিনেমা ‘কিওরি পেক্রা উও’ (ইংরেজিতে ‘ডিয়ার মাদার’) এবার প্রদর্শিত হতে যাচ্ছে বিশ্ববিখ্যাত কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে। ইনডিজিনিয়াস স্টাডিজ গ্রুপ কেমব্রিজের আয়োজনে বুধবার( ৫ মার্চ)  কেমব্রিজ স্থানীয় সময় বেলা ২টা ৩০ মিনিট এবং বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে প্রদর্শিত হবে সিনেমাটি।

এস কে শুভ সাদিক নির্মাণ করেছেন ম্রো ভাষার চলচ্চিত্র ‘কিওরি পেক্রা উও’। ২০২৩ সালে মুক্তি পাওয়া ৬৭ মিনিটের সিনেমাটি ইতোমধ্যে বাংলাদেশের একাধিক বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত হয়েছে। আন্তর্জাতিক পর্যায়েও এর যাত্রা অব্যাহত রয়েছে। প্রদর্শিত হয়েছে কানাডার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়া এবং স্কটল্যান্ডের ইউনিভার্সিটি অব এডিনবরার মতো মর্যাদাপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানে। এবার বিখ্যাত কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে প্রদর্শনী হবে ডিয়ার মাদারের।

ডিয়ার মাদারের শুটিং হয়েছে বান্দরবানের এক প্রত্যন্ত ক্ষুদ্র জাতিগোষ্ঠী গ্রামে। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন সাইয়িদ শাহজাদা আল করীম, চিত্রগ্রহণে হাসনাত সোহান, শিল্প নির্দেশনায় নিশাত রাফা এবং নির্বাহী প্রযোজক মশিউর রহমান। তবে চলচ্চিত্রটির আসল প্রাণ ছিল গ্রামের মানুষেরা, যারা শুধু অভিনেতা নন, বরং নিজেরাই হয়ে উঠেছেন গল্পকার।

এ বিষয়ে পরিচালক এস কে শুভ বলেন, ‘আমরা অতি সীমিত বাজেটে কাজ করেছি, কিন্তু প্রমাণ করেছি যে সিনেমার সফলতা টাকার অঙ্কে নির্ণয় করা যায় না। হারিয়ে যেতে বসা কণ্ঠগুলোকে সংরক্ষণ করার ক্ষমতা আছে সিনেমার। এখন প্রযুক্তি আমাদের হাতে, আমাদের আর প্রচলিত সিনেমার ছক মেনে চলতে হবে না। সময় এসেছে নতুন আখ্যান খোঁজার, বাঁধাধরা কৌশল থেকে বেরিয়ে আসার এবং সিনেমাকে শিল্প হিসেবে পুনরুদ্ধার করার।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা