× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৯ বছর পর আবার মুক্তি, বক্স অফিসে ঝড় তুলছে যে সিনেমা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১২:২৭ পিএম

‘সানাম তেরি কাসাম’ সিনেমার একটি দৃশ্য। ছবি : সংগৃহীত

‘সানাম তেরি কাসাম’ সিনেমার একটি দৃশ্য। ছবি : সংগৃহীত

নয় বছর আগে মুক্তি পেয়েছিল ‘সানাম তেরি কাসাম’। তখন সিনেমাটি বড়পর্দায় খুব বেশি সফল হয়নি। তবে টিভির পর্দায় আসার পর দর্শকরা সিনেমাটি দারুণভাবে গ্রহণ করেন।  এবার সিনেমাটি নতুন করে মুক্তি দেওয়া হয়েছে। আর তাতেই বাজিমাত। রোমান্টিক-ড্রামা ঘরানার এই সিনেমাটি ৯ বছর পরও দর্শকদের হৃদয়ে সাড়া ফেলছে। এবার বক্স অফিসে সফলতা পেয়েছে সিনেমাটি। 

২০১৬ সালের ফেব্রুয়ারি মাসেই বড়পর্দায় মুক্তি পেয়েছিল ‘সানাম তেরি কাসাম’। পরিচালনার করেছিলেন সালমান খানের ‘লাকি’ সিনেমার পরিচালক রাধিকা রাও এবং বিনয় সাপরু। যত দিন গেছে, সিনেমাটি ধীরে ধীরে মন জয় করে নিয়েছে দর্শকের। হর্ষবর্ধন- মাওরার জুটিও দর্শকমনে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে অদ্ভুতভাবে। 

সম্প্রতি এই সিনেমা বড় পর্দায় মুক্তি পাওয়ার পর  মাত্র চার দিনে সিনেমাটির আয় ছাড়িয়ে গেছে আগের লাইফটাইম আয়কেও। তিন দিনে সিনেমাটি আয় করেছে ১৮.৫ কোটি রুপি। অথচ ৯ বছর আগে মুক্তির পর সিনেমার মোট আয় ছিল মাত্র ৯ কোটি রুপি!

দ্বিতীয়বার মুক্তির পর সিনেমাটির সাফল্যে হর্ষবর্ধনকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউড তারকা জন আব্রাহাম। ইনস্টাগ্রাম স্টোরিতে সিনেমার পোস্টারের ছবির সঙ্গে জন লেখেন, ‘শেষমেশ তোমার পাওনাটা তুমি পেলে হর্ষবর্ধন।’

দীপক মুকুটের প্রযোজনায় বলিউডের এই রোমান্টিক-ড্রামা সিনেমাতে তেলুগু ফিল্মস্টার হর্ষবর্ধন রানের সঙ্গে জুটি বাঁধতে দেখা গিয়েছিল পাকিস্তানি মডেল-অভিনেত্রী  মাওরা হোকেনকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা