× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুপারস্টারের খোঁজে মিথিলা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫ ১৩:১৯ পিএম

রাফিয়াত রশিদ মিথিলা।

রাফিয়াত রশিদ মিথিলা।

দীপ্ত টিভিতে শুরু হয়েছে নতুন অভিনয়শিল্পী খোঁজার মিশন ‘দীপ্ত স্টার হান্ট’। ‘দেখাও অভিনয়ের ট্যালেন্ট! হয়ে যাও বড়পর্দার সুপারস্টার!’ এমন স্লোগান নিয়েই যাত্রা হয়েছে রিয়েলিটি শোটির। প্রতিযোগীদের মধ্যে সেরাদের নির্বাচন করতে বিচারকমণ্ডলীতে যুক্ত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। গত সোমবার দীপ্ত টেলিভিশন প্রাঙ্গণে শুরু হয়েছে এ রিয়েলিটি শোর অডিশন পর্ব, যেখানে প্রতিযোগীরা তাদের অভিনয়ের দক্ষতা প্রদর্শন করছেন।

প্রথম পর্যায়ের ওই অডিশনে সম্মানিত জুরি ছিলেন সমু চৌধুরী, নাজনীন নাহার চুমকি, গৌতম কৈরি, রোজী সিদ্দিকী, শাহেদ আলি সুজন, অনিমেষ আইচ ও আজিজুল হাকিম। গতকাল হয়ে গেল দ্বিতীয় পর্যায়ের অডিশনও।

এ শোর সেরা প্রতিযোগীরা আগামী দুই বছর দীপ্ত টিভি সিরিজ, ওয়েব সিরিজ, ওয়েব ফিল্ম এবং বড়পর্দার সিনেমায় কাজের সুযোগ পাবেন। এ ছাড়া তারা কাজী মিডিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে নানা ধরনের কাজে অংশ নেবেন। দীপ্ত স্টার হান্টের অসংখ্য প্রতিভাবানের মাঝ থেকে প্রকৃত মেধাবী ও যোগ্যদের খুঁজে আনার দায়িত্ব পালন করবেন অভিনয়শিল্পী তারিক আনাম খান, পরিচালক শিহাব শাহীন ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা