× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাইফের নিরাপত্তার দায়িত্বে ‘কেডি পাঠক’ খ্যাত অভিনেতা

প্রবা প্রতি‌বেদন

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫ ১৪:৫৩ পিএম

আপডেট : ২২ জানুয়ারি ২০২৫ ১৪:৫৯ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতীয় সিরিয়াল ‘আদালতে’ সত্যের পক্ষে লড়তে দেখা যায় কেডি পাঠককে। এজন্য জীবনের ঝুঁকি নিতেও পিছপা হন না। এবার বাস্তবে সাইফ আলী খানের পাশে দাঁড়ালেন কেডি পাঠক খ্যাত রনিত রায়।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, অভিনেতা রনিতের নিজস্ব সিকিউরিটি ফার্ম রয়েছে। সেখান থেকেই নিরাপত্তা দেওয়া হবে সাইফ ও তার পরিবারের সদস্যদের। 

এ বিষয়ে অবশ্য বেশি কিছু জানাতে চাইছেন না রণিত। শুধু তথ্যটি নিশ্চিত করে গণমাধ্যমে বললেন, ‘আমরা ইতোমধ্যে সাইফের সাথে এখানে আছি। তিনি এখন ভালো আছেন এবং বাড়ি ফিরে এসেছেন।’

মঙ্গলবার (২১ জানুয়ারি) হাসপাতাল থেকে ছাড়া পান সাইফ আলী খান। হাতে ছিল ব্যান্ডেজ। স্বামীকে শক্ত করে আঁকড়ে ছিলেন কারিনা। সেখান থেকে সরাসরি তারা চলে যান বান্দ্রার ‘ফরচুন হাইটসে’।

ছোট সন্তান জেহ জন্মানোর আগে এই বাড়িতেই বাস করতেন সাইফিনা। ‘সৎগুরু শরণ’ আবাসন থেকে খানিক দূরে অবস্থিত এটি। ২০২১ সালে পর বান্দ্রার ‘সৎগুরু শরণ’ আবাসনে উঠেন এই তারকাদম্পতি।

গত বুধবার দিবাগত রাত ২টার দিকে সাইফের বাড়িতে হানা দেন শরীফুল। ছুরি দিয়ে একের পর এক আঘাত করেন তিনি। এরপর জখম অভিনেতাকে ভর্তি করানো হয় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা