× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিপ্লব সাহা ও কোনালের কণ্ঠে রোমান্টিক গান

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২২ ১৫:০২ পিএম

আপডেট : ৩০ নভেম্বর ২০২২ ১৫:১০ পিএম

বিপ্লব সাহা ও কোনালের কণ্ঠে রোমান্টিক গান

ফ্যাশন ডিজাইনার ও ফ্যাশন হাউস ‘বিশ্বরঙ’-এর কর্ণধার বিপ্লব সাহা। বছরজুড়ে নতুন নতুন সব সৃষ্টিশীল বিষয় নিয়ে উপস্থিত থাকেন তিনি। গান করেও পেয়েছেন আলাদা পরিচিতি ও গ্রহণযোগ্যতা। দেশের কয়েকজন প্রতিষ্ঠিত সংগীতশিল্পীর সঙ্গে তার গাওয়া গান প্রশংসিতও হয়েছে।

সেই ধারাবাহিকতায় নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। যার শিরোনাম ‘তোমার চোখে চোখ পড়লেই’। দ্বৈতকণ্ঠের এ গানে তার সঙ্গে গলা মিলিয়েছেন কোনাল।

গানটির কথা লিখেছেন কথাশিল্পী মারুফ আহমেদ এবং সুর করেছেন জনপ্রিয় সুরকার উজ্জ্বল সিনহা। গানটির ভিডিও ধারণ করা হয়েছে সিলেট ও মাওয়ার বিভিন্ন মনোমুগ্ধকর পরিবেশে। রোমান্টিক আমেজের গানটি শ্রোতাদের মন ভরাবে বলে প্রত্যাশা দুই শিল্পীর।

বিপ্লব সাহা বলেন, ‘শুধু ফ্যাশন ডিজাইনের মধ্যে আমার সৃষ্টিশীলতা সীমাবদ্ধ না রেখে ভিন্নমাত্রায় প্রকাশের লক্ষ্যেই আমার এ আয়োজন। তাই বছর শেষে থাকছে আমার সব প্রিয় মানুষের জন্য নতুন চমক। নতুন এ গানটি নিয়ে এসেছি। রিদমিক একটি গান। মিষ্টি কথা ও সুরে আচ্ছন্ন হবে শ্রোতাদের মন।’

শিল্পী কোনাল বলেন, ‘বৈচিত্র্যময় গানে কণ্ঠ দিতে ভালো লাগে। বিপ্লব সাহা দাদা আমার প্রিয় একজন মানুষ। তিনি গান ভালোবাসেন। গানের মানুষ ভালোবাসেন। তার সব গানই তিনি বাড়তি যত্ন নিয়ে তৈরি করেছেন। এবারও ব্যতিক্রম হয়নি। তোমার চোখে চোখ পড়লেই গানটি গেয়ে আমার ভালো লেগেছে। আশা করি শ্রোতারাও গানটি উপভোগ করবেন।’

বিপ্লব সাহা জানান, ৩০ নভেম্বর রাত ৯টায় Biplob Saha অফিশিয়াল ইউটিউব চ্যানেলে এবং একই সঙ্গে BishwoRang অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পাবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা