× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বাগতার সরল স্বীকারোক্তি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪ ১২:৪১ পিএম

জিনাত শানু স্বাগতা

জিনাত শানু স্বাগতা

দেশের বিনোদন অঙ্গনের পরিচিত মুখ জিনাত শানু স্বাগতা। একাধারে কাজ করেছেন অভিনেত্রী, উপস্থাপিকা, সংগীতশিল্পী হিসেবে। তবে এবার ভিন্ন কারণে খবরের শিরোনাম হলেন বহুমুখী প্রতিভার অধিকারী এ শিল্পী। সম্প্রতি সম্পর্ক নিয়ে নিজের ভিন্ন উপলব্ধির কথা জানালেন তিনি।

বছরের শুরুতে প্রেমিক ও বন্ধু হাসান আজাদের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন অভিনেত্রী। স্বাগতার স্বামীর পুরো নাম ড. হাসান আজাদ। তিনি লন্ডনপ্রবাসী। তার জন্ম ও পড়ালেখা সবই যুক্তরাজ্যে। সংগীতজগতের সঙ্গে জড়িত রয়েছেন। ড. হাসান একাধারে গান লেখেন, সুর ও মিউজিক কম্পোজ করেন। কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি করা হাসান পেশায় একজন ব্যবসায়ী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বাগতা জানিয়েছেন, বিয়ের আগে হাসানের সঙ্গে এক বছর লিভ টুগেদারে ছিলেন তিনি। সেখান থেকেই দুজনে সিদ্ধান্ত নেন বিয়ের।

অভিনেত্রীর সরল স্বীকারোক্তি, তাদের লিভ টুগেদারের সিদ্ধান্তে পরিবারের কোনো সমস্যা ছিল না। তিনি বলেন, ‘আমরা যখন লিভ টুগেদার করেছি, আমাদের দুজনের বাবা-মায়ের পক্ষ থেকে কোনো সমস্যা ছিল না। এমনকি আমার ভাই-বোনও বলেছে, কেউ যুক্তরাজ্য থেকে এলো, তুমি বিয়ে করে ফেললা, এরপর জীবনটা শেষ হয়ে গেল... তার চেয়ে ভালো একসঙ্গে থেকে দেখো, সারা জীবন থাকতে পারবে নাকি। তারপর সিদ্ধান্ত নিও।’

স্বাগতা আরও বলেন, ‘সমাজও আমাদের বিষয়টা মেনে নিয়েছে। প্রথমে একটু সময় নিয়েছে কিন্তু পরে বিষয়টা স্বাভাবিক হয়ে গেছে। আমি মনে করি, আমাদের সমাজও পরিবর্তন হচ্ছে। ডিভোর্স নরমালাইজ হচ্ছে, লিভ টুগেদারও নরমালাইজ হবে।’ এর আগে স্বাগতা জানান, গত বছরের আগস্ট-সেপ্টেম্বরের দিকে একদিন এক বান্ধবীর সঙ্গে রাজধানীর একটি ক্লাবে যান তিনি। সেখানেই হাসান আজাদের সঙ্গে পরিচয়। পরিচয়ের পর অনেকদিন দেখা হয়নি তাদের। তবে নভেম্বরে আবার তাদের দেখা হয়। ‘সে সময় হাসান আজাদ আমাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছেন তিনি আমাকে পছন্দ করেন। এর পরই কথা বলে আমরা সিদ্ধান্ত নিই একসঙ্গে হওয়ার।’

এর আগে স্বাগতা সাত বছর প্রেমের পর বিয়ে করেছিলেন চিত্রগ্রাহক রাশেদ জামানকে। ছয় বছর সংসারের পর ২০২১ সালের ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের পথে হাঁটেন তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা