× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিকিনি পরায় কটাক্ষের শিকার সারা

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২২ ১৫:৪৪ পিএম

আপডেট : ২৭ নভেম্বর ২০২২ ১৫:৪৯ পিএম

বিকিনি পরায় কটাক্ষের শিকার সারা

বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যম তারকাদের জন্য অনেক বড় একটি প্ল্যাটফর্ম। যেখানে তারা ভক্তদের সঙ্গে নিজেদের সুন্দর মুহূর্ত ও মতামত শেয়ার করে থাকেন। নিজেদের ছবি-ভিডিওর মাধ্যমে জানান দেন তিনি এখন কোথায় আছেন, কী করছেন। ভক্তরাও বিষয়টি উপভোগ করেন, জানান নিজেদের মতামত। তারকাদের জন্য অনেক সময় বিষয়টি ভালো হলেও মাঝে-মধ্যে বিরক্ত হন তাদের অনুসারীরা। 

এবার এমনটাই ঘটল বলিউড তারকা সারা আলী খানের সঙ্গে। সম্প্রতি তিনি তার ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন, যেখানে প্রিন্টের বিকিনি পরে বাইসাইকেল রাইডে নেমেছেন তিনি। ছবিটি ইনস্টাগ্রামে শেয়ার করে ক্যাপশনে সাইফকন্যা লেখেন, ‘নিজের মতো করে বাঁচুন। আপন খোলস থেকে বেরিয়ে আসুন। উপকূলে সময় নিন। চাপ এড়িয়ে চলুন, সমুদ্রজীবন সুন্দর। কাজের চাপের জন্য, জীবনের সুন্দর ঢেউগুলোকে মিস করবেন না।’ 

এপরই শুরু হয় নেতিবাচক মন্তব্য। প্রশ্ন ওঠে তার ধর্ম ও আচরণ নিয়ে।    

মন্তব্য বক্সে অনুসারীদের নেতিবাচক প্রশ্নের শিকার হন তিনি। কাবির নামে এক অনুসারী লেখেন, ‘ম্যাম আপনি মুসলমান হয়ে এমন বিদেশিদের মতো পোশাক কেন পরেছেন?’

এরপর নিশিতা কল্যাণ নামে আরেক ভক্ত লেখেন, ‘ছিঃ উলঙ্গ নির্লজ্জ।’

যদিও এসব লেখার কাউকেই কোনো উত্তর দিচ্ছেন না সারা। তিনি আপন মনে দ্বীপরাষ্ট্র মালদ্বীপে নিজের সময়টাকে উপভোগ করছেন।

এদিকে সারার নতুন প্রেম নিয়ে বেশ গুঞ্জন চলছে বি-টাউনে। ক্রিকেটার শুভমন গিলের সঙ্গে তিনি ডেট করছেন বলে ভারতীয় গণমাধ্যমে শোনা যাচ্ছে। বিষয়টি নিয়ে এখনও মুখ খুলেননি দুজনের কেউই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা