× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেসিদের জয়ে তারকাদের উল্লাস

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২২ ১৪:৫৫ পিএম

আপডেট : ২৭ নভেম্বর ২০২২ ১৫:২৮ পিএম

মেসিদের জয়ে তারকাদের উল্লাস

গতকাল রাতটি আর্জেন্টাইন ফুটবল ভক্তদের একটি স্বপ্নের রাত কেটেছে। কাতারের লুসেইল স্টেডিয়ামে শনিবার রাতে মেক্সিকোর বিপক্ষে যখন ১১ জন আর্জেন্টাইন বুকে হাত দিয়ে তাঁদের জাতীয় সংগীত গাইছেন, সে গান পৌঁছে যায় মরুর দেশ থেকে নদীর দেশ বাংলাদেশে। গভীর রাতে টেলিভিশনের সামনে পরিবারসহ মেসিভক্তরা অপেক্ষায় কখন জাদুকর জাদু দেখাবেন।

অপেক্ষা করতে করতে ৬৪ মিনিট গেল দম বন্ধ হয়ে যাবে যাবে অবস্থায়। অবশেষে পর্দায় ভাষ্যকারের কণ্ঠে ভেসে এলো সেই চিরচেনা প্রশংসাবাণীম্যাজিকাল মেসি, গোল্ডেনবয় মেসি, এলিয়েন মেসি। তিনি গোল করেছেন। স্বপ্ন ফিরিয়ে দিয়েছেন লাখো-কোটি ভক্তের।

মেসির গোলটি ছিল আর্জেন্টিনার বিশ্বকাপে টিকে থাকার রসদ, স্বপ্ন পূরণের একটি সিঁড়ি। ভক্তদের হৃদয় ভেঙে না দেওয়ার প্রতিশ্রুতি। তাই তো গোলটি করে মাঠে তিনি যখন ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছিলেন তখন এ দেশের আর্জেন্টাইনভক্তরা তার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে নিজের মতো করে জানাচ্ছিলেন ভালোবাসা, বলছিলেন ‘তুমিই সেরা, তুমিই সেরা’। যেখানে পিছিয়ে ছিলেন না দেশের তারকারাও।

অভিনেতা চঞ্চল চৌধুরী পরিবারসহ গোটা খেলা উদযাপন করেন। আর্জেন্টিনা যখন মাঠে নামে তখন তিনি জয়ের আশাবাদী পোস্ট দিয়ে সবাইকে আশীর্বাদ করতে বলেন। ম্যাচের প্রথমার্ধে যখন আর্জেন্টিনা শূন্য-মেক্সিকো শূন্য, তখন তিনি তার ফেসবুকে লিখলেন, ‘অপেক্ষা করুন’। এরপর ৬৪ মিনিটে মেসি যখন গোল করলেন, তখন  কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার একটি ছবি শেয়ার করে চঞ্চল লেখেন, ‘আমরা আজ আর কথা না বলি।’

অভিনেত্রী মৌসুমি হামিদ আর্জেন্টিনার একজন ভক্ত। ছোটবেলা থেকেই এ দলটি তার প্রিয়। তাই শনিবার রাতটি তার জন্যও ছিল বেশ কঠিন ও স্বপ্নের। যদি হেরে যায় তাহলে শেষ! কিন্তু মেসি তাকেও নিরাশ করেননি। মেসি গোল করলেন জিতে গেল আর্জেন্টিনা। তাই খেলা শেষে মেসির আইকনিক সেলিব্রেশন নিজে করলেন। যার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে লিখলেন, ‘আমাকে জয়টি উদযাপন করতে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।’

এ ছাড়া নায়ক নিরব, ইমন, নির্মাতা মালেক আফসারী, অভিনেত্রী নাদিয়া আহমেদ, মেহজাবিন চৌধুরী, পরীমনি, সাদাত হোসেনসহ আরও অনেক তারকা মেসির ছবি পোস্ট করে নিজেদের মনের কথা প্রকাশ করেন। জানান প্রিয় দলটিকে শুভকামনা।

বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে পৌঁছাতে মেসিদের সামনে এখন পোলিশরা। তাদের হারাতে পারলেই নিশ্চিত হবে দ্বিতীয় পর্ব। যে ম্যাচটি বৃহস্পতিবার ১ ডিসেম্বর রাশ আবু আবুদ স্টেডিয়ামে হবে।

এদিকে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে রয়েছে পোল্যান্ড। আর্জেন্টিনা ও সৌদি আরবের পয়েন্ট সমান ৩ করে। তবে গোলব্যবধানে এগিয়ে থাকায় ২-এ আছেন মেসিরা। ১ পয়েন্ট নিয়ে তালিকায় সবার নিচে মেক্সিকো।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা