× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার কারিনা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৪ ০৯:০৬ এএম

কারিনা কাপুর

কারিনা কাপুর

বলিউডের সবচেয়ে প্রথম শ্রেণির নায়িকাদের একজন কারিনা কাপুর। তাকে বলা হয় বলিউডের ফ্যাশন ডিভা। ব্যক্তিজীবনে নিজের মতো করেই বাঁচতে ভালোবাসেন তিনি। ক্যারিয়ারের মধ্য গগনে থাকাকালীন বিয়ে করেন। হয়েছেন দুই সন্তানের জননী। বলিউডের অভিনেত্রীদের ক্ষেত্রে চলতি ধারণা, সন্তান জন্মের পরই নাকি তাদের ক্যারিয়ারে ইতি। কিন্তু কারিনা কাপুর যেন তার উল্টো। অন্তঃসত্ত্বা থাকাকালীন কাজ করেছেন আবার বিরতি নিয়ে ফের কাজে ফিরেছেন। দ্বিতীয় ছেলের জন্মের সময়ও তেমনটাই করছেন। 

দুই ছেলে এবং স্বামীকে নিয়ে কিছুটা নিভৃতবাসে থাকতে কিছুদিন বিরতি নিয়েছিলেন। আবারও বলিউডে নিয়মিত হয়েছেন বলিউড বেবো-খ্যাত এ অভিনেত্রী। ইতোমধ্যে কাজ করেছেন বেশকিছু সিনেমায়। কারিনা অভিনীত সর্বশেষ সিনেমা ‘দ্য বাকিংহাম মার্ডার্স’ মুক্তি পেয়েছে গত ১৩ সেপ্টেম্বর। সিনেমাটি রুপালি পর্দায় মুক্তি পেলেও আগামী ৮ নভেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে। 

তবে বলিউডে আবার নিয়মিত হলেও নিজের পারিশ্রমিক নিয়ে মোটেও সন্তুষ্ট নন কারিনা। এজন্য কিছুটা মন খারাপও এই অভিনেত্রীর। সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমে বলিউডে নারী ও পুরুষ অভিনেতার মধ্যে পারিশ্রমিক বৈষম্য নিয়ে কথা বলেছেন এ অভিনেত্রী। তিনি নারী-পুরুষদের পারিশ্রমিকের এই বৈষম্য চান না।

তিনি জানিয়েছেন, এ সময়ে এসেও বলিউড ইন্ডাস্ট্রির পুরুষতান্ত্রিক মনোভাব খুবই হতাশার। কারিনা বলেছেন, এক নম্বর সিরিয়ালের নায়িকা হওয়া সত্ত্বেও বলিউডের অনেক নায়ক এবং তার স্বামী সাইফ আলী খানের চেয়েও পারিশ্রমিক কম পান তিনি। এরপর থেকে কারিনা পারিশ্রমিক বাড়ানোরও ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, যোগ্য পারিশ্রমিক না পেলে তিনি কাজ করতে আগ্রহী নয়। তাই নিজের যোগ্যতা প্রমাণ করেই ভবিষ্যতে সঠিক পারিশ্রমিক আদায় করে নেবেন কারিনা।

এদিকে আসছে দিওয়ালিতে মুক্তি পাচ্ছে কারিনা অভিনীত নতুন সিনেমা ‘সিংঘাম এগেইন’। এতে অভিনয় করেছেন অজয় দেবগন, অক্ষয় কুমার প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা