× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বানর সেজে গাছে ডিজে সনিকা

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২২ ১৮:৪৩ পিএম

বানর সেজে গাছে ডিজে সনিকা

নারী ডিজে সুপারস্টার মারজিয়া কবির সনিকা। যাকে সবাই ডিজে সনিকা নামে চেনেন। নিজের ব্যতিক্রমধর্মী ফ্যাশন ও মন্তব্য নিয়ে সবসময় আলোচনায় থাকেন তিনি। এবার বানর সেজে, গাছে উঠে সমালোচনার মুখে পড়লেন দেশের জনপ্রিয় এই নারী ডিজে। যার ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। 

আজ দুপুরে সনিকা তার ভেরিফায়েড ফেসবুকে একাউন্টে তিনটি ছবি শেয়ার করেন। যেখানে বানরে কস্টিউম পড়ে থাকতে দেখা যায় তাকে। ছবিগুলো তোলার সময় তিনি গাছের উপরে ওঠে পোজ দেন। যা নিয়ে শুরু হয়েছে তোলপাড়। 

ছবি তিনটি শেয়ার করে ক্যাপশনে তিনি লেখেন, ‘আমি যখন গাছে বাস করার সিদ্ধান্ত নিলাম, তাই নীল রঙ পড়ে কিছু পাগলামি করলাম।’

ছবিগুলো শেয়ার করার সঙ্গে সঙ্গেই ইতিবাচক ও নেতিবাচক মন্তব্যে ভরে ওঠে তার কমেন্ট বক্স। তানজিল আহমেদ নামে এক ভক্ত বানরের ছবি দিয়ে লেখেন, ‘দুজনকে দেখতে একরকম লাগছে’। রিজভি রহমান নামে একজন লেখেন, ‘আপনি অসুস্থ’।

তবে সবার মন্তব্যের উত্তর না দিলেও তিনি কমেন্টে লিখে দেন, ‘আমরা সবাই শিক্ষিত। সবার চিন্তাভাবনা এক নাই হতে পারে। কিন্তু কারও পছন্দ নিয়ে মন্তব্য করা থেকে আমরা বিরত থাকি। ধন্যবাদ।’ 

২০০৭ সালে একজন প্রতিষ্ঠিত ডিজে হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করে সনিকা। তিনি থাইল্যান্ডের ‘সানজোন প্রডাকশন’ থেকে ডিজে প্রশিক্ষণ নেন। সনিকা শুধু বাংলাদেশেই নয় ভারতেও বেশ জনপ্রিয়। এছাড়া বিশ্বের বড় বড় ডিজে অনুষ্ঠানে পারফর্ম করেছেন তিনি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা