বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২২ ১৪:৪৪ পিএম
বলিউডের স্ট্রং গার্ল বলা হয় অভিনেত্রী বাণী কাপুরকে। শারীরিকভাবে নিজেকে যেমন ফিট রেখেছেন তিনি তেমনই কাজ করেন একদম বেছে বেছে। গল্পনির্ভর অ্যাকশন চরিত্রে অভিনয় করে পরিচালক ও দর্শকদের আস্থা অর্জন করেছেন। এবার তাকে দেখা যাবে কমেডি গল্পে।
সিনেমার নাম 'খেল খেল মে'। যেটি যৌথভাবে প্রযোজনা করবে আশ্বিন ভারদে ও টি সিরিজ। সিনেমাটি পরিচালনার দায়িত্বে আছেন বলিউডের জনপ্রিয় নির্মাতা মুদাচ্ছের আজিজ।
একঝাঁক তারকা নিয়ে নির্মিত এই সিনেমায় বাণী কাপুরকে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। তবে গল্পে তার চরিত্রে নাম কি সেটি এখনো নিশ্চিত করেননি পরিচালক। নতুন সিনেমায় অভিনয়ের বিষয়টি ভারতীয় গণমাধ্যমে বাণী নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘এটি আমার জন্য অনেক বড় একটি সংবাদ। বলিউডের মেগাস্টার অক্ষয় কুমারের সঙ্গে পর্দায় অভিনয় করা আমার জন্য গর্বের। আমি সবসময় তাঁদের কাছ থেকে শিখতে চাই। সেটি পর্দায় হোক অথবা বাস্তবে। এবার যেহেতু অক্ষয়ের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে নিশ্চিয়ই ভালো কিছু হবে।'
এসময় বণী কাপুর আরও বলেন, 'সিনেমাটিতে অক্ষয় ছাড়াও তাপসী পান্নু রয়েছেন। আমরা তিনজনই শারীরিকভাবে বেশ সচেতন। সবাই নিজেদের সুস্থ রাখার চেষ্টা করি, অভিনয়ের পাশাপাশি হয়তো সুস্থ থাকার নতুন কোনো টিপসও পাব তাঁদের কাছে। সিনেমাটি নিয়ে আমি বেশ আশাবাদী।'
বাণীর বলিউডে অভিষেক হয় ২০১৩ সালে। এর আগে তিনি মডেলিং জগতে বেশ পরিচিত ছিলেন। এরপর প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে 'শুধু দেশি রোমান্স' সিনেমায় জুটি বাঁধেন তিনি। তার অভিনয় সবার কাছে প্রশংসিত হয়। যার কারণে সেবার তিনি শ্রেষ্ঠ নবাগতা অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার পুরস্কারও জিতে নেন।