প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪ ১৪:৩৬ পিএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৪ ১৪:৩৭ পিএম
মৌসুমী মৌ ও সোহেল মন্ডল । ছবি: সংগৃহীত
ঢাকা শহরে একই সাথে বাস করে তিন শ্রেণির মানুষ। তিন জগতের এই তিন শ্রেণির মানুষের জীবন আলাদা। কিন্তু একটি দুর্ঘটনা তাদের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। এমন একটি গল্প নিয়ে ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে’র অরিজিনাল ওয়েব ফিল্ম ‘ত্রিভুজ’। এটি পরিচালনা করেছেন আলোক হাসান।
সিনেমাটি নিয়ে নির্মাতার ভাষ্য, ‘একটি দুর্ঘটনাকে ঘিরে সমাজের তিনটি স্তরের তিনটি দম্পতির নীতি, আদর্শ, নৈতিকতার মনস্তাত্ত্বিক ভেদাভেদের গল্প ত্রিভুজ। ওটিটিতে সোশ্যাল ড্রামা বেইজড স্টোরি খুব একটা দেখা যায় না। আশা করছি থ্রিলার, মার্ডার মিস্ট্রি, রোমান্টিক ফিল্মের ভিড়ে সামাজিক গল্পের এ ওয়েব ফিল্ম দর্শকরা অনেক পছন্দ করবে।’
এতে অভিনয় করেছেন শাহরিয়ার নাজিম জয়, আনিকা কবির শখ, ইমতিয়াজ বর্ষণ, ফারিন খান, সোহেল মন্ডল, মৌসুমী মৌ প্রমুখ। আগামী ১০ অক্টোবর থেকে এটির স্ট্রিমিং হবে দীপ্ত প্লে-তে।