× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পূজার আনন্দটা বদলে গেছে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪ ০৮:৩৯ এএম

বাপ্পা মজুমদার

বাপ্পা মজুমদার

শারদীয় দুর্গোৎসব সমাগতপ্রায়। কাশফুলের সমাহার ও ঢাকের কাঠির মধ্য দিয়ে ভেসে আসছে দেবী দুর্গার আগমনি বার্তা। প্রকৃতি যেন গন্ধ ছড়িয়ে দিয়েছে গোটা মর্ত্যলোকে। সে আনন্দমুখর দিনের অপেক্ষায় দেশের সনাতন ধর্মাবলম্বীরা। সবচেয়ে বড় ধর্মীয় উৎসবটির জন্য সারা বছর অপেক্ষা করেন তারা।

এরই মধ্যে পূজা কেন্দ্র করে দেশের বিনোদন অঙ্গনের তারকারা নানা পরিকল্পনা সাজিয়েছেন। তবে সংগীতশিল্পী বাপ্পা মজুমদার এ ক্ষেত্রে ব্যতিক্রম। কাজের ব্যস্ততার মাঝে এখনও উৎসব নিয়ে তেমন কিছু ভাবেননি। তার কথায়, ‘পূজায় ঢাকায়ই আছি। কাজকর্মের ব্যস্ততাও আছে। এখনও সেভাবে পরিকল্পনা করিনি। দেখা যাক কী করা যায়! তবে বিভিন্ন মণ্ডপে যাব।’

পূজার আনন্দ সেই শৈশবে ফেলে এসেছেন বলে জানালেন তিনি। সেসব দিনের কথা মনে হলে নস্টালজিক হয়ে পড়েন। বাপ্পার কথায়Ñ‘ছোটবেলায় বাড়িতে পূজা হতো। বাবা-মা সবাই ছিলেন। ভীষণ আনন্দ হতো। জাঁকজমক ও পরিপূর্ণতার একটা ব্যাপার ছিল। বাবা-মা চলে গেছেন, এখন আর সেই পরিপূর্ণতা পাই 

না। আনন্দটাও বদলে গেছে। আমি বাবা হয়েছি। সবাইকে নিয়ে মণ্ডপে যাই। এভাবেই কেটে যায়।’

জনপ্রিয় এ সংগীতশিল্পী আরও যোগ করেন, ‘অসম্ভব সুন্দর কাটত ছোটবেলার পূজা। বাড়িতেই পূজা করতাম আমরা। আমাদের পূজায় মুখ্য ছিল নতুন জামাকাপড়। যখন একটু বড় হলাম, তখন আনন্দটা একটু বদলে গেল। অনেক রান্নাবান্না হতো। আমার বন্ধুরা আসত। সবাই মিলে খাওয়াদাওয়া করতাম। সেগুলো খুব মিস করি। এগুলো আসলে জীবন থেকে চলে গেছে। খুব মিস করি।’

শিগগিরই ‘অনুভব’ শিরোনামে নতুন একটি অ্যালবাম আসবে বাপ্পার। গজল আঙ্গিকের বাংলা গান থাকবে এতে। কয়েক দিনের মধ্যেই প্রথম গানটি প্রকাশ পাবে।

এদিকে ১৮ অক্টোবর কিংবদন্তি ব্যান্ডতারকা আইয়ুব বাচ্চুর মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে রাজধানীর পূর্বাচলের ঢাকা অ্যারেনায় আয়োজিত হবে ঢাকা রেট্রো কনসার্ট। সেখানে দলছুট ব্যান্ড নিয়ে মঞ্চ মাতাবেন বাপ্পা মজুমদার। এ ছাড়া থাকবে নব্বইয়ের দশকের আরও তিন ব্যান্ড নগরবাউল, আর্ক ও মাইলস। ইতোমধ্যে শুরু হয়েছে টিকিট বিক্রি। গেট সেট রকে দুই ক্যাটাগরিতে পাওয়া যাচ্ছে টিকিটÑ ভিআইপি ২,৪০০ ও সাধারণ ১,৪০০ টাকা। আয়োজন শুরু হবে বিকাল ৫টায়। দর্শকের জন্য গেট খুলে দেওয়া হবে বেলা ৩টায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা