× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সূর্যস্নানে একদিন...

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২২ ১১:৫৮ এএম

আপডেট : ২৩ নভেম্বর ২০২২ ১৩:২৫ পিএম

সূর্যস্নানে একদিন...

প্রিয় মানুষদের সঙ্গে প্রতিটি মুহূর্ত উপভোগ্য। অভিনেত্রী নুসরাত ফারিয়ার ক্ষেত্রেও হয়েছে তাই। দেশের পাশাপাশি কলকাতায় অভিনয়ের সুবাদে তার সখ্য তৈরি হয়েছে অনেকের সঙ্গে। টালিপাড়ার অভিনেত্রী সোহিনী ও প্রিয়াংকার সঙ্গে বর্তমানে ফারিয়া ব্যস্ত আছেন ‘বিবাহ টু’ সিনেমার শুটিংয়ে। এ ছবির প্রথম কিস্তিতেও সহশিল্পী ছিলেন তারা তিনজন। 

বর্তমানে থাইল্যান্ডের পাতায়ায় ছবিটির দৃশ্যধারণ চলছে। সহশিল্পীর সঙ্গে ফারিয়া যে সময়টি চুটিয়ে উপভোগ করছেন, তা ছবিটি দেখেই স্পষ্ট হয়। মঙ্গলবার (২২ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে ফারিয়া ছবিটি পোস্ট করেন। 

এর মাধ্যমে দীর্ঘদিন পর আবারও কলকাতার সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন নুসরাত ফারিয়া। ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘বিবাহ অভিযান’ সিনেমার সিক্যুয়েল এটি। প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ-এর ব্যানারে নতুন সিনেমায় নতুন পরিচালক বাদে আগের সবাই আছেন। সিক্যুয়েলটি পরিচালনা করছেন সৌমিক হালদার, যিনি এর আগে ৮৩টি ছবির সিনেমাটোগ্রাফির কাজ করেছেন। এতে আরও অভিনয় করবেন কলকাতার অঙ্কুশ হাজরা, অনির্বাণ, রুদ্রনীল প্রমুখ।

জানা গেছে, ছবির বেশিরভাগ শুটিং হবে থাইল্যান্ডে। কিছু অংশের চিত্রায়ণ হবে কলকাতা শহরে। ফারিয়া জানান, টানা দুই সপ্তাহ থাইল্যান্ডে শুটিং হবে। এ ছবির প্রথম কিস্তি দর্শক বেশ পছন্দ করেছিল। আমিও অপেক্ষায় ছিলাম দ্বিতীয় কিস্তির শুটিং শুরুর। অবশেষে সেটি হচ্ছে। এ বছর জুলাইয়ে থাইল্যান্ডে শুটিং শুরু হওয়ার কথা ছিল সিনেমাটির। কিন্তু নির্ধারিত দিনের কিছু আগেই শুটিং স্থগিত করে প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। 

নুসরাত ফারিয়া আরও জানান, ‘অপারেশন সুন্দরবন’ দর্শক খুব ভালোভাবে গ্রহণ করেছে। তাই ফরফুরে মেজাজেই এবার ‘বিবাহ অভিযান টু’-এর কাজ শুরু করছি। আশা করছি খুব ভালো একটি কাজ হবে এটি। এদিকে দেশে মুক্তির অপেক্ষায় আছে নুসরাত ফারিয়ার ‘মুজিব : একটি জাতির রূপকার’, ‘পাতালঘর’সহ একাধিক সিনেমা। এ ছাড়া কলকাতায় ‘রকস্টার’ সিনেমার কাজ শেষ করেছেন তিনি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা