× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভাইরাল হওয়ার জন্য কিছু করব না

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৪ ০৮:১৬ এএম

আনিকা কবির শখ

আনিকা কবির শখ

চোখের আড়াল হলে নাকি মনের আড়াল হয়ে যায়! তবে আনিকা কবির শখের বেলায় এমনটা একেবারে ঘটেনি। বরং বিরতি নিয়ে যখন পর্দায় ফিরলেন, তখন অনুরাগীরা বুঝতেই পারেননি যে তিনি আড়ালে ছিলেন। তাই অভিনয় থেকে দূরে থাকা বিষয়ক প্রশ্ন তার অপছন্দ। এটাকে জীবনের অংশই মনে করেন তিনি। অভিনেত্রীর কথায়, ‘দীর্ঘ একটা গ্যাপ, কথাটি শুনতে ভালো লাগে না আমার। এটা আসলে পার্ট অব লাইফ। পার্সোনাল কারণে ব্রেকটা নেওয়া। মনে হয় না, আমার মতো এত লম্বা সময়ের ক্যারিয়ার অন্য কারও আছে।’

ফেরার পর দর্শকের গ্রহণযোগ্যতা প্রসঙ্গে শখ বলেন, ‘আমাকে যেভাবে দর্শক গ্রহণ করেছে, সেটা ভীষণ সারপ্রাইজ করেছে। তারা ভুলে না গিয়ে এত ভালোভাবে রিসিভ করেছেন, যেটা আমার প্রত্যাশার বাইরে। আমি শুধু কাজের জন্য শখ হইনি, দর্শকরা আমাকে শখ বানিয়েছেন। তাদের কাছে জনপ্রিয়তা না থাকলে যে আমি আসলেই শখ হয়ে উঠতাম না, এটা আমি আবারও বুঝলাম কামব্যাক করে।’ 

আগে যে পরিবেশে কাজ করেছেন, এখনও কি তেমন আছে? প্রশ্নের উত্তরে শখ বলেন, ‘কামব্যাক করাটা অবশ্যই অনেক ভালো হয়েছে। একদমই মনে হচ্ছে না যে, বিরতির পর ব্যাক করেছি। আগে রেগুলার কাজ করে যতটা মাইডিয়ার ফ্যামিলিটাকে পেতাম, তার থেকে অনেক বেশি পেয়েছি। কখনও প্রত্যাশা করিনি মিডিয়ার সবাই এত সুন্দরভাবে ওয়েলকাম করবেন। এজন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

অভিমান করে কি অভিনয় থেকে আড়ালে চলে গিয়েছিলেন কি নাÑ জানতে চাইলে শখ বলেন, ‘কোনো অভিমান ছিল না। খুবই ডিস্টার্ব ছিলাম। যারা আমার এই সিচুয়েশনটা ক্রিয়েট করেছেন তাদের নাম বলব না। চাইলে অ্যাকশনও নিতে পারতাম। কিন্তু নিইনি। আমি আল্লাহর ওপর ছেড়ে দিয়েছি। বিশ্বাস করি, সবকিছুরই একটা সময় থাকে রিভেঞ্জের। এর আগে অনেক ইন্টারভিউতে বলেছি, আমার সেলফোন, ফেসবুক, ইনস্টাগ্রাম, ওয়াইফাই; একসঙ্গে হ্যাক হয়ে গিয়েছিল। তাই কাজের জন্য ডিরেক্টররা যোগাযোগ করতে চেয়েও পারেননি। ওই জায়গা থেকে আমি রিকভার করার চেষ্টা করেছি।’

নাটক নির্বাচনের ক্ষেত্রে আগের থেকে বেশি সচেতন শখ। ভাইরাল ট্রেন্ডিংয়ে মোটেই গা ভাসাতে চান না। সংখ্যার চেয়ে মানের দিকটা বজায় রাখতে চান। তিনি বলেন, ‘আগে অনেক কাজ করেছি। এখনও করছি। তবে বেশি সিলেক্টিভ হয়ে গিয়েছি। আমার কাছে মনে হয়েছে অনেকগুলো কাজ করে ভাইরাল বা ট্রেন্ডিংয়ে না থেকে একটি বা হাতে গুনে কয়েকটি কাজ করব, যেন সেগুলো অনেক স্পেশাল হয়। সব সময় কোয়ালিটিতে বিশ্বাস করি, নট কোয়ান্টিটি।’

যদিও অভিনেত্রী এটাও মানছেন যে, সময়ের সঙ্গে সবকিছু পরিবর্তন হয়। তবে এতে বিশ্বাসী নন তিনি। শখ বলেন, ‘ভাইরাল, ট্রেন্ডিং বিষয়টা সময়ের সঙ্গে আসে আবার সময়ের সঙ্গে চলেও যায়। বেছে কাজ করে পাওয়া জনপ্রিয়তা সব সময় থেকে যায়। সুতরাং আমি কখনও ট্রেন্ডিং বা ভাইরাল হওয়ার জন্য কিছু করব না।’

শিশুশিল্পী হিসেবে ২০০২ সালে অভিনয়ে হাতেখড়ি হয়েছিল শখের। সেসময় অভিনয় করেছিলেন ‘স্বাক্ষর’ নামের একটি টিভি নাটকে। এরপর ‘অদ্ভুতুড়ে’ নামের একটি ধারাবাহিকের মাধ্যমে বড়দের চরিত্রে অভিনয় শুরু করেন। খুব অল্প সময়ের মধ্যে শখ হয়ে ওঠেন টিভি নাটক ও বিজ্ঞাপনের পরিচিত মুখ। বাড়তে থাকে তারকাখ্যাতি। অভিনয় করেছেন চলচ্চিত্রেও। এ ছাড়া নাচেও পারদর্শী। অভিনয়ের পাশাপাশি সংসার নিয়েও ব্যস্ত তিনি। স্বামী ও কন্যাসন্তান নিয়ে সুখেই জীবন অতিবাহিত করছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা