× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বামী জার্মানি ভক্ত হলেও নাদিয়ার প্রিয় মেসির আর্জেন্টিনা

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ২০ নভেম্বর ২০২২ ১৪:২৩ পিএম

আপডেট : ২০ নভেম্বর ২০২২ ১৪:৩০ পিএম

স্বামী জার্মানি ভক্ত হলেও নাদিয়ার প্রিয় মেসির আর্জেন্টিনা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী নাদিয়া আহমেদ। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব তিনি। নিজের সকল আপডেট ও ভালোবাসার মুহূর্তগুলো তিনি শেয়ার করেন ফেসবুকে। 

২০২২ কাতার বিশ্বকাপে তিনি কোন দলের সাপোর্ট করছেন জানালেন ফেসবুক পোস্টের মাধ্যমেই।

ফুটবলে নাদিয়ার প্রিয় দল আর্জেন্টিনা। ছোটবেলা থেকেই এই দলের ভক্ত তিনি। বিশ্বকাপ এলেই দলের জার্সি পরে খেলা দেখতে বসে যান টেলিভিশনের সামনে। এবারও তার ব্যতিক্রম হবে না। গলা ফাটাবেন মেসি ও ডি মারিয়াদের জন্য।

ফেসবুকে নাদিয়া আর্জেন্টিনার প্র্যাকটিস সেশনের একটি জার্সি পরে ছবি শেয়ার করেছেন। এরপর লেখেন, ‘ভামোস আর্জেন্টিনা।’ যার বাংলা অর্থ এগিয়ে যাও আর্জেন্টিনা। 

তবে নাদিয়া আর্জেন্টিনা করলেও তার স্বামী অভিনেতা এফএস নাঈম করেন জার্মানির সমর্থন। বিশ্বকাপে কার প্রিয় দল চ্যাম্পিয়ন হয় সেটাই এখন দেখার বিষয়। 

এদিকে নাদিয়ার এই পোস্টের নিচে আর্জেন্টিনা, ব্রাজিলসহ বিভিন্ন দেশের ভক্তরা কমেন্ট করেন। ফারহান ইমতিয়াজ নামে একজন লেখেন, ‘উড়ছে পাখি দিচ্ছে ডাক, আর্জেন্টিনা নিবে বিশ্বকাপ, ব্রাজিল খাবে সেভেন আপ।’

এ ছাড়া সুলতান নামে এক ভক্ত জার্মানির জন্য শুভকামনা চান। ব্রাজিল সাপোর্টাররাও জানান শুভকামনা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা