× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রংধনু গ্রুপ সবসময় ভালো কাজের সঙ্গে আছে : কাউসার আহমেদ অপু

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২২ ২১:০৭ পিএম

আপডেট : ১৯ নভেম্বর ২০২২ ১৩:২১ পিএম

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন রংধনু গ্রুপের এমডি কাউসার আহমেদ অপু। ছবি : ইন্দ্রজিৎ কুমার  ঘোষ

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন রংধনু গ্রুপের এমডি কাউসার আহমেদ অপু। ছবি : ইন্দ্রজিৎ কুমার ঘোষ

প্রথমবারের মতো ঢাকায় এসেছেন বলিউডের আন্তর্জাতিক তারকা নোরা ফাতেহি।রংধনু গ্রুপ নিবেদিত উইমেন লিডারশিপ করপোরেশন আয়োজিত ‘গ্লোবাল অ্যাচিভার্স অ্যাওয়ার্ড-২০২২’-এ অংশ নেবেন তিনি।

২৪ ঘণ্টার এ সফরে নোরা আজ মঞ্চে আসবেন ৮টায়৷ তার আগে ‘জয় বাংলা বাংলার জয়’ গান দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এই গানের সঙ্গে নাচে অংশ নেন দেশীয় নৃত্যশিল্পীরা। এরপর পুরস্কার বিতরণী শুরু হয়। পুরস্কার বিতরণী শেষে ফ্যাশন শোর আয়োজন করা হয়। যেখানে দেশি মডেলরা র‍্যাম্পে হাঁটেন। তাদের মধ্যে ছিলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরীও। মঞ্চে উঠেই সবার উদ্দেশে হাত নাড়েন তিনি।

পূজাকে দেখে চিৎকার দিয়ে তাকে শুভেচ্ছা জানান দর্শক৷ 

এ আয়োজনের টাইটেল স্পন্সর রংধনু গ্রুপ। প্রতিষ্ঠানটির এমডি ও প্রতিদিনের বাংলাদেশ-এর প্রকাশক কাউসার আহমেদ অপু তাঁর বক্তব্যে বলেন, ‘এমন একটি আয়োজনে আমাদের সঙ্গে রাখার জন্য আয়োজকদের ধন্যবাদ জানাই। রংধনু গ্রুপ সবসময় ভালো কাজের সঙ্গে আছে এবং ভবিষ্যতেও থাকবে। নারীদের এগিয়ে চলাকে আমরা সম্মান করি।’

এরপর তিনি আয়োজনের সকল বিষয়ে সহযোগিতা করার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান। দর্শকদের শীতের রাতে উষ্ণ অভিবাদন জানিয়ে নোরা ফাতেহিকে বাংলাদেশে স্বাগত জানান তিনি।

এরপর অনুষ্ঠানের আয়োজক প্রতিষ্ঠান উইমেন লিডারশিপ করপোরেশনের প্রতিষ্ঠাতা ইশরাত মারিয়া স্বর্ণা রংধনু গ্রুপকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমরা রংধনু গ্রুপের কাছে কৃতজ্ঞ। তারা আমাদের পাশে না থাকলে এই আয়োজন করা সম্ভব হতো না। মাত্র সাতদিনের মধ্যে রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম স্যার ও এমডি কাউসার আহমেদ অপু স্যার আমাদের সকল সমস্যা দূর করে দিয়েছেন। তাদের সহযোগিতা ও সাহসে এত বড় আয়োজন করতে আমরা সক্ষম হয়েছি।’

আয়োজকরা জানান, রাত ৮টার পর মঞ্চে আসবেন অনুষ্ঠানের প্রধান আকর্ষণ নোরা ফাতেহি। 

অনুষ্ঠান শুরুর আগে থেকেই বসুন্ধরা কনভেনশন হল কড়া নিরাপত্তায় ঢেকে রাখা হয়। পুলিশ, এলিট ফোর্সের উপস্থিতিতে আগত দর্শকদের বিশেষ চেকিং দিয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। 

আজ তিন ক্যাটাগরিতে অনুষ্ঠানটি উপভোগ করছেন দর্শক। ভিআইপি টিকিটের মূল্য ১৫ হাজার, গোল্ড ১০ হাজার আর সিলভার ক্যাটাগরির টিকিট কাটা গেছে ৫ হাজার টাকায়। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা