× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবার ঢাকার বাইরে যাচ্ছে ‘ময়ূরাক্ষী’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ জুলাই ২০২৪ ১৮:৫১ পিএম

আপডেট : ০৪ জুলাই ২০২৪ ১৯:২০ পিএম

এবার ঢাকার বাইরে যাচ্ছে ‘ময়ূরাক্ষী’

ঢাকার বাইরের দর্শকের কাছে এবার যাচ্ছে ঈদের সিনেমা ‘ময়ূরাক্ষী’। ৫ জুলাই শুক্রবার থেকে এ সিনেমাটি দেখা যাবে দ্বীপজেলা ভোলার রূপসী সিনেমা হলে।

বৃহস্পতিবার (৪ জুলাই) নির্মাতা রাশিদ পলাশ আরও জানিয়েছেন, পরের সপ্তাহ থেকে ১০ থেকে ১২টি নতুন সিনেমা হল যুক্ত হবে ‘ময়ূরাক্ষী’। 

১৭ জুন ঈদের দিন মুক্তি পাওয়া এই চলচ্চিত্রটি টানা দুই সপ্তাহ স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমা হলে প্রদর্শিত হয়েছে।  

প্রেম ও প্রতারণার সত্য ঘটনা অবলম্বনে ‘ময়ূরাক্ষী’র গল্প ও চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি ও সুদীপ বিশ্বাস দ্বীপ। এতে আরও অভিনয় করেছেন সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সুমন, প্রণব ঘোষ, সাবিনা পুঁথি, ফারুক, মুহিন খানসহ অনেকে।

সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব। গান গেয়েছেন মুহিন খান, পূর্ণতা, তরসা, জাহিদ নিরব ও শাকিলা সাকি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা