প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ জুন ২০২৪ ১৪:১৫ পিএম
সালমান খান। ছবি : সংগৃহীত
২০১৪ সালে মুক্তি পাওয়া সালমান খানের ‘কিক’ সিনেমাটি বক্স অফিসে আলাড়ন তুলেছিল। বলিউডের অন্যতম ব্যবসাসফল এই সিনেমায় সালমানের বিপরীতে অভিনয় করেছিলেন জ্যাকুলিন ফার্নান্দেজ। বিশেষ চরিত্রে দেখা গেছে আরেক তারকা রণদীপ হুদাকেও।
প্রায় দশ বছর পর শোনা গেল, নির্মিত হবে সালমান খানের ‘কিক’ সিনেমার সিক্যুয়েল। এখন চলছে চিত্রনাট্য লেখার কাজ। সালমান অবশ্য এখন ব্যস্ত এ আর মুরুগাদোস পরিচালনায় ‘সিকান্দার’ সিনেমার শুটিংয়ে। এটি প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা। কিক সিনেমারও প্রযোজক ছিলেন তিনি। সাজিদের স্ত্রী ওয়ার্দা নাদিয়াদওয়ালা জানান, কিক ২-এর গল্প লেখার কাজ চলছে। ‘সিকান্দার’-এর শুটিং শেষ হলেই ‘কিক ২’-এর শুটিং শুরু হবে।