× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাকিবকে নিয়ে ফের অপু-বুবলির টানাটানি!

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ জুন ২০২৪ ১০:০৬ এএম

বাঁ থেকে শবনব বুবলী, শাকিব খান ও অপু বিশ্বাস। প্রবা কোলাজ

বাঁ থেকে শবনব বুবলী, শাকিব খান ও অপু বিশ্বাস। প্রবা কোলাজ

শাকিব খানকে নিয়ে অপু বিশ্বাস ও শবনব বুবলীর টানাপড়েন থামছেই না! শাকিব যতই বলেন, তার জীবনে অপু-বুবলী এখন অতীত; কিন্তু দুই নায়িকার সব কার্যক্রমে কোনো না কোনোভাবে চলেই আসে শাকিব প্রসঙ্গ। শুধু শাকিবকে টেনে এনেই ক্ষান্ত হচ্ছেন না তারাÑ প্রকাশ্যে তাকে নিয়ে পরোক্ষ বাদানুবাদেও জড়াচ্ছেন নিত্যদিন।

কোরবানির ঈদে মুক্তি পেয়েছে বুবলী-রোশন অভিনীত সিনেমা ‘রিভেঞ্জ’। শাকিবের ‘তুফান’ ঝড়ে ‘রিভেঞ্জ’ মোটেও পাত্তা পায়নি। তবে ছবিটির পরিচালক মোহাম্মদ ইকবালের দাবি, নায়ক-নায়িকার অসহযোগিতার কারণে তার সিনেমা প্রেক্ষাগৃহে শক্ত অবস্থান গড়তে পারেনি। ইকবাল আরও অভিযোগ করেন, স্ত্রী হিসেবে শাকিবের তুফান সিনেমাকে পরোক্ষভাবে সাপোর্ট করতে রিভেঞ্জের প্রচারণায় যাননি বুবলী। পরে বুবলী নিজের পরের ছবি থেকে বাদ দেওয়ার ঘোষণাও দেন ইকবাল।

পরিচালকের এমন অভিযোগ ও ঘোষণার কড়া জবাব দিয়ে বুবলী গণমাধ্যমকে বলেছেন, ‘আমার পরিবার বলেন, সহশিল্পী বলেন, স্বামী বলেন এবং সব সম্পর্কের ঊর্ধ্বে আমার সন্তানের বাবা বলেনÑ তাকে নিয়ে যদি কোনো ব্যক্তি অসম্মানজনক কোনো মন্তব্য করে, আমি অবশ্যই সে ব্যক্তিকে এড়িয়ে চলব। তাই যেদিন থেকে দেখেছি শাকিব খানকে নিয়ে ইকবাল ভাই আপত্তিকর মন্তব্য শুরু করলেন, তখন থেকেই আমি তাকে এড়িয়ে চলি।’ 

এদিকে শাকিব খানকে বুবলীর স্বামী সম্বোধন করার বিষয়টি নিয়ে গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তেমনই একটি প্রতিবেদনের কার্ড নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে হাহা রিঅ্যাক্ট দিয়ে পোস্ট করে বুবলীকে কটাক্ষ করেছেন অপু বিশ্বাস। কয়েক মিনিট পরেই অবশ্য সেটি পেজ থেকে রিমুভ করেন। এরপর সেই কার্ডটি আবার নিজের প্রোফাইলে পোস্ট করে অপু লিখেছেন, ‘ভুল করে পেজে শেয়ার হয়েছিল। এইটা আমার পেজের জন্য উপযোগী না। পেজ অ্যাকটিভ ছিল, খেয়ালই করতে পারিনি।’

শাকিবকে নিয়ে দুই নায়িকার এমন কর্মকাণ্ডে সামাজিক মাধ্যমে তির্যক মন্তব্য করেছেন অনেকেই। অপু ও বুবলী প্রসঙ্গে শাকিব আগেই বলেছেন, দুজনই তার জীবনে এখন অতীত। দুজনের কারও সঙ্গে সম্পর্ক নেই তার। শাকিবের ঘনিষ্ঠরা অবশ্য জানিয়েছেন, অপু বিশ্বাস ও শবনম বুবলীর সঙ্গে শাকিবের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক না থাকলেও দুই সন্তানের সঙ্গে নিয়মিত যোগাযোগ আছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা