প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুন ২০২৪ ১২:২৬ পিএম
কিংবদন্তি শিল্পী নুসরাত ফতেহ আলী খান। ছবি : সংগৃহীত
কিংবদন্তি শিল্পী নুসরাত ফতেহ আলী খানের মৃত্যুর ২৭ বছর পর তার হারানো অ্যালবাম ‘চেইন অব লাইট’ প্রকাশের ঘোষণা দিয়েছে ব্রিটিশ রেকর্ড লেবেল রিয়েল ওয়ার্ল্ড রেকর্ডস।
মৃত্যুর বছর সাতেক আগে ১৯৯০ সালে রিয়েল ওয়ার্ল্ড স্টুডিওজে অ্যালবামটি রেকর্ড করেছিলেন নুসরাত। এরপর সাড়ে তিন দশকে আর সেই অ্যালবামের খোঁজ মেলেনি। অবশেষে জানা গেল, হারিয়ে যাওয়া অ্যালবামটি পড়ে ছিল রিয়েল ওয়ার্ল্ড রেকর্ডসের গুদামে। ২০২১ সালে আর্কাইভ স্থানান্তরের সময় অ্যালবামের অ্যানালগ টেপ উদ্ধার হয়। টেপ থেকে গানগুলো উদ্ধার করা হয়েছে। আগামী ২০ সেপ্টেম্বর শ্রোতাদের সামনে নিয়ে আসছে রিয়েল ওয়ার্ল্ড রেকর্ডস।