প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ জুন ২০২৪ ১৩:৩৯ পিএম
হবু স্বামীর সঙ্গে অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।
ঈদের পরদিন ফেসবুকে বাগদানের ছবি প্রকাশ করে প্রথম চমক দেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। কবে বাগদান হয়েছে, সে বিষয়ে অবশ্য কিছু জানাননি। এবার গত বৃহস্পতিবার রাতে গায়ে হলুদের ছবি পোস্ট করে লিখেছেন, ‘আজ কন্যার গায়ে হলুদ, কাল কন্যার বিয়া।’ তবে কখন কোথায় বিয়ে তা পরিষ্কার করেননি তিনি। সর্বশেষ খবর অনুযায়ী, হবু স্বামীকে নিয়ে এখন শ্রীলঙ্কায় অবস্থান করছেন চমক