× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এলো বিপ্লব সাহার গান ‘ও বাবা’, শেয়ার করলেই চমক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ জুন ২০২৪ ১৫:৫৮ পিএম

আপডেট : ১৭ জুন ২০২৪ ১৬:২১ পিএম

বাবা দিবসে ‘ও বাবা’ শিরোনামে নতুন একটা গান নিয়ে এলেন ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা

বাবা দিবসে ‘ও বাবা’ শিরোনামে নতুন একটা গান নিয়ে এলেন ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা

দেশের স্বনামধন্য একজন ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা। তবে একক কোনো পরিচয়ের ছকে বাঁধা যায় না তাকে। তিনি একাধারে চিত্রশিল্পী, ফ্যাশন ডিজাইনার ও সংগীতশিল্পী। ইদানীং তিনি গানে বেশ মনযোগী। বিপ্লব সাহা সবসময় চেষ্টা করেন নানা উৎসব-পার্বন উদযাপনকে সঙ্গী করে নতুন কিছু করার। 

সেই ধারাবাহিকতায় এবারের বাবা দিবসে ‘ও বাবা’ শিরোনামে নতুন একটা গান নিয়ে এলেন তিনি। যার কথা এবং কাহিনীর সঙ্গে শিল্পীর বাস্তব জীবনের অনেক স্মৃতি জড়িয়ে আছে।

‘ও বাবা’ শিরোনামের গানের কথা ও সূর এবং সংগীত আয়োজন করেছেন এ সময়ের জনপ্রিয় গীতিকার মনি জামান। গানে কন্ঠ দেওয়ার পাশাপাশি বিপ্লব সাহার নির্দেশনা ও পরিচালনায় অসাধারণ এক মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে। সেখানে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আজম খান, অভিনেত্রী মিলি বাশার, মডেল আলিফ চৌধুরী এবং শিশু শিল্পী প্রাজ্ঞ ও রায়ান। গানটি শোনার পাশাপাশি এর সঙ্গে থাকছে বিশেষ এক পুরস্কারও। এটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে জিতে নেয়া যাবে বাবার সাথে বিশেষ ফটোশুটের সুযোগ। যার আয়োজন করবে বিশ্বরঙ। 

বিপ্লব সাহা বলেন, 'গানের ভিডিওটি শেয়ার করে 01304-093377 - নাম্বারে স্ক্রিনশিট পাঠাতে হবে। সেখান থেকে বিজয়ীকে তার বাবাসহ একটি বিশেষ ফটোশুটের জন্য বাছাই করা হবে৷'

বিস্তারিত জানতে চোখ রাখুন বিশ্বরঙ-এর অফিসিয়াল ফেসবুক পেজে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা