× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোবাইলে সিনেমা বানিয়ে জাতিসংঘের পুরস্কার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ জুন ২০২৪ ১৩:৫৪ পিএম

সাদেক সাব্বির।

সাদেক সাব্বির।

মোবাইল ফোনে স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র বানিয়ে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আওতায় পুরস্কার জিতেছেন বাংলাদেশের সাদেক সাব্বির। ইউএনডিপি আয়োজিত ‘এন্ড জেন্ডার বেসড ভায়োলেন্স থ্রো ইওর লেন্স’ শীর্ষক মোবাইল ফিল্ম প্রতিযোগিতায় ‘সাইড বাই সাইড’ নামের ছয় মিনিটের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বানিয়ে এ পুরস্কার জিতেছেন সাব্বির।

তার চলচ্চিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ, নিশাত প্রিয়ম, শাহানা শিল্পী ও শিশুশিল্পী সাফরিন হক ইনায়া। সমাজে লিঙ্গ বৈষম্যের প্রভাব ফুটে উঠেছে সিনেমার গল্প। পরিচালনার পাশাপাশি সিনেমার গল্প ও চিত্রনাট্যও লিখেছেন সাদেক সাব্বির। প্রযোজনা করেছেন ইরফান হাইয়ুম। প্রতিযোগিতায় বিশ্বের দুই শতাধিক সিনেমা পড়েছিল। তার মধ্যে বিজয়ী সেরা দশটি সিনেমা প্রকাশ পাবে ইউএনডিপির সামাজিক প্ল্যাটফর্মে। প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন অভিনেতা ও প্রযোজক ইরেশ যাকের, গোপীবাঘা প্রডাকশনের প্রযোজক ও পরিচালক আরিফুর রহমান এবং বিজ্ঞাপন নির্মাতা রাকা নওশিন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা