× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পিককের তিন নাটকে কেয়া পায়েল

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ১২ জুন ২০২৪ ১১:১৫ এএম

কেয়া পায়েল। ছবি : সংগৃহীত

কেয়া পায়েল। ছবি : সংগৃহীত

ব্যতিক্রমী গল্পে মানসম্মত নাটক নির্মাণের লক্ষ্য নিয়ে শুরু ‘পিকক এন্টারটেইনমেন্ট’-এর পথচলা। এরই মধ্যে সময়ের আলোচিত তারকাদের নিয়ে দেশসেরা নির্মাতাদের পরিচালনায় বেশ কিছু সাড়াজাগানো নাটক উপহার দিয়েছে পিকক। এসব নাটকের মধ্যে ‘মনে রাখব’, ‘বিসর্জন’, ‘জোড়া শালিক’, ‘মন জড়াবো তোরই ঘরে’, ‘কলকাতার জামাই’-এর মতো নাটকগুলো দর্শকদের মন জিতেছে। 

এরই ধারাবাহিকতায় এবার তারকাবহুল চারটি নাটক দিয়ে কোরবানির ঈদের আয়োজন সাজিয়েছে পিকক। এর মধ্যে তিনটি নাটকেই নায়িকা হিসেবে আছেন হালের জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। নাটকগুলো ঈদের দিন থেকে প্রচার হবে পিকক এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে। নাটকগুলো হলো- ‘সামার ব্রেক’, ‘বন্ধুত্ব নাকি প্রেম’, ‘মন বোঝে না’ এবং ‘এ হৃদয়’।

এর মধ্যে ‘সামার ব্রেক’ নাটকটি পরিচালনা করেছেন সাজ্জাদ হোসাইন বাপ্পি। এ নাটকে কেয়া পায়েলের বিপরীতে থাকছেন আরেক জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। এর আগেও তৌসিফের সঙ্গে কেয়ার একাধিক নাটক দর্শকপ্রিয়তা পেয়েছে। ‘সামার ব্রেক’ও দর্শকদের প্রত্যাশা পূরণে সফল হবে বলে আশা করছেন নির্মাতা বাপ্পি। 

পিকক এন্টারটেইনমেন্টের প্রযোজনায় ‘বন্ধুত্ব নাকি প্রেম’ নামের আরেকটি নাটকে কেয়া পায়েল জুটি বেঁধেছেন ফারহান আহমেদ জোভানের সঙ্গে। মাশরিকুল আলম নির্মাণ করেছেন নাটকটি। এ নাটক নিয়ে জোভান বলেন, ‘আসছে কোরবানি ঈদে আমার বেশ কিছু নাটক প্রচারে আসবে। সেগুলো গল্প ও নির্মাণে দর্শকদের মুগ্ধ করবে। তার ভিড়ে ‘বন্ধুত্ব নাকি প্রেম’ নাটকটি আলাদা করে সবার মনে দাগ কাটবে বলে মনে করি আমি।’

কেয়া পায়েল অভিনীত পিককের তৃতীয় নাটকটি নির্মাণ করেছেন সময়ের আলোচিত নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ। ‘এ হৃদয়’ নামের নাটকটিতেও কেয়ার বিপরীতে আছেন জোভান। 

এ ছাড়া তৌসিফ ও তটিনীকে নিয়ে নির্মিত হয়েছে পিককের চতুর্থ নাটক। এ নাটক নির্মাণ করেছেন হাসিব হোসাইন রাখি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা