প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুন ২০২৪ ১৪:২৫ পিএম
এবারের পর্ব ধারণ করা হয়েছে শরীয়তপুরের নড়িয়ায় সুরেশ্বর ঘাটে পদ্মার তীরে।
প্রতি ঈদে চ্যানেল
আইয়ে প্রচারিত হয় ‘কৃষকের ঈদ আনন্দ’। শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায়
অনুষ্ঠানটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে দেশের কৃষকরা খুব উপভোগ করেন এটি। এরই
ধারাবাহিকতায় আসছে কোরবানি ঈদেও অনুষ্ঠানটি প্রচার হতে যাচ্ছে। এবারের পর্ব ধারণ করা
হয়েছে শরীয়তপুরের নড়িয়ায় সুরেশ্বর ঘাটে পদ্মার তীরে। কৃষকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে
এবারের ঈদ আনন্দ আরও জমজমাট।
পদ্মার তীর বেছে
নেওয়ার কারণ হিসেবে শাইখ সিরাজ বলেন, ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব সবচেয়ে বেশি টের পাচ্ছেন
নদীতীরবর্তী কৃষকরা। এ অঞ্চলের মানুষের অর্থনীতির মূল ভিত্তিই কৃষি। জলবায়ুর পরিবর্তন
সম্পর্কে তাদের এখনই সচেতন করতে হবে। এ ছাড়া শরীয়তপুর জেলায় জন্মেছেন অনেক জ্ঞানী-গুণী।
আমরা তাদের স্মৃতিচিহ্ন খুঁজেছি।’
শাইখ সিরাজ জানান,
কৃষকের ঈদ আনন্দ প্রচারিত হবে ঈদের পরদিন বিকাল সাড়ে ৪টায় চ্যানেল আইয়ে।