× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন পরিচয়ে চমক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ মে ২০২৪ ১১:৪৩ এএম

অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।

অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।

ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।হায়দার’, ‘হাউস নম্বর-৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসামপ্ত’, ‘ভাইরাল হ্যাজব্যান্ড’-এর মতো বেশকিছু একক নাটক, ধারাবাহিক ওয়েব সিরিজে কাজ করে অল্প সময়ে আলোচনায় এসেছেন চমক। সাংস্কৃতিক পরিবারে বেড়ে উঠেছেন তিনি। শৈশবেই নিয়েছেন নাচের তালিম। ২০২০ সালে অভিনয়ে নাম লেখান অভিনেত্রী। কাজ করেন টেলিভিশন নাটকে। এরপর বেশ অল্প দিনেই ছোটপর্দার পরিচিত মুখ হয়ে উঠেছেন তিনি।

বর্তমানে অভিনেত্রী ব্যস্ত আছেন আসন্ন ঈদের কাজ নিয়ে। সময়ের জনপ্রিয় অভিনেতাদের সঙ্গে তাকে দেখা যাবে বৈচিত্র্যময় গল্প চরিত্রে। 

এদিকে চমক নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। অভিনেত্রী পরিচয় ছাপিয়ে এবার নামছেন ব্যবসায়।৯০ ডিগ্রি ওয়েস্ট’ নামে জুস বার ট্রি হাউস দিয়েছেন তিনি। যেখানে জুসসহ অনেক কিছুই থাকছে। থাকবে গাছও। জুন বনানী উত্তরা আউটলেট দুটি চালু হচ্ছে বলে জানিয়েছেন চমক।

প্রসঙ্গে চমক বলেন, ‘আমাদের দৈনন্দিন জীবনে প্রতিনিয়তই দুর্বিষহ যানজট, শব্দদূষণ, বায়ুদূষণসহ হাজারো দুর্ভোগ। এসব সঙ্গে নিয়েই প্রতিদিন বিভিন্ন জায়গায় ছুটতে হচ্ছে। এসবের ভিড়ে রাজধানীতে প্রকৃতির কাছাকাছি থাকার সুযোগ হয় না। শহরে বসবাসের জন্য যে পরিমাণ গাছ থাকা দরকার তা আমাদের নেই। প্রতিদিন আমরা অনেক জাঙ্ক ফুড খাই। এসবের মধ্যে ফ্রেশ খাবার সেভাবে পাওয়াই যায় না।’

যোগ করে তিনি আরও বলেন, ‘থাইল্যান্ডের রাস্তায় দেখতে পাই অনেক ফল কেটে রেখে দেওয়া হয়। চাইলেই ফ্রেশ জুস খাওয়া যায়। তেমনই ব্যবস্থা আমিও রাখছি। যে-কেউ চাইলে পছন্দ অনুযায়ী ফ্রেশ ফল দিয়ে তৈরি ফ্রেশ জুস খেতে পারবেন। এ ছাড়া অন্যসব খাবার তো থাকছেই। ব্যস্ততার মধ্যে রিফ্রেশ হওয়ার চাহিদা মেটানোর জন্য উদ্যোগ।’

গাছ রাখার প্রসঙ্গটি উল্লেখ করে চমক বলেন, আমার বাবা বন বিভাগের একজন কর্মকর্তা। ছোটবেলা থেকে বাবাকে প্রচুর গাছ লাগাতে দেখছি। আগে থেকেই এবং পারিবারিকভাবেই আমাদের গাছ লাগানোর একটা ঝোঁক আছে। আমাদের প্রজন্ম অনেক বেশি ব্যস্ত। সেখানে পরিবেশের ওপর আমাদের খেয়াল রাখা কিংবা অন্যদের আগ্রহী করতে ব্যবস্থা।

খেতে এসে কেউ যদি গাছ নিতে আগ্রহী হনÑসে ভাবনা থেকেই এটা রাখা। এভাবে যদি প্রতিদিন একটু একটু করে গাছ বাড়ানো এবং গাছ লাগাতে আগ্রহী করা যায় তাহলে আমাদের শহরটা আরও একটু সুন্দর হবে। সে ভাবনা থেকেই এমন চিন্তা। একেবারে সুলভ মূল্য গাছ নেওয়া যাবে। ব্যবসার কথা চিন্তা করে গাছ রাখছি না।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা