× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আম্বানিদের আমন্ত্রণে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ মে ২০২৪ ১২:০০ পিএম

আপডেট : ৩০ মে ২০২৪ ১৬:০৪ পিএম

শাকিরা।

শাকিরা।

ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি ও শিল্পপতি বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্টের বিয়ে নিয়ে কম হইচই হয়নি। এবার তাদের দ্বিতীয় প্রাকবিবাহ অনুষ্ঠান হতে যাচ্ছে জুলাইয়ে। শোনা যাচ্ছে, এবার অনন্ত-রাধিকার প্রি-ওয়েডিং পার্টিতে মঞ্চ কাঁপাতে আসবেন হলিউডের সুপারস্টার গায়িকা শাকিরা।

২৯ মে থেকে ১ জুন পর্যন্ত চলা এ অনুষ্ঠানে রয়েছে আরও চমক। শুধু শাকিরাই নন, স্টেজ মাতাতে পারেন ডুয়া লিপা ও এ আর রহমান। আম্বানি পরিবারের ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন, শাকিরা মঞ্চে অনুষ্ঠানের জন্য পারিশ্রমিক হিসেবে নিচ্ছেন ১০ থেকে ১৫ কোটি টাকা।

জানা গেছে, অতিথিদের সঙ্গে বিলাসবহুল ক্রুজে চড়ে প্রি-ওয়েডিং পার্ট টু সেলিব্রেট করবেন অনন্ত-রাধিকা। ইতালি থেকে ফ্রান্সের দক্ষিণ প্রান্ত, সমুদ্রপথে প্রায় সাড়ে ৪ হাজার কিলোমিটার পাড়ি দেবে বিলাসবহুল ক্রুজটি। এ প্রি-ওয়েডিং অনুষ্ঠানের তালিকায় ৮০০ জনের বেশি অতিথি রয়েছেন বলে জানা যাচ্ছে। পাশাপাশি ক্রুজে থাকবেন প্রায় ৬০০ কর্মী।

প্রি-ওয়েডিং সেলিব্রেশনে সপরিবার শাহরুখ খানকে আমন্ত্রণ জানানো হবে। আমন্ত্রিতদের তালিকায় থাকবেন সালমান খানও। এ ছাড়া রণবীর-আলিয়া, রণবীর-দীপিকা, নিক-প্রিয়াঙ্কা, সিদ্ধার্থ-কিয়ারা জুটি হাজির থাকবেন এ অনুষ্ঠানে। তবে নিক জোনাস ছাড়া আর কোনো বিদেশি তারকা হাজির থাকবেন কি না প্রি-ওয়েডিংয়ে, তা এখনও জানা যায়নি।

ইতোমধ্যে লন্ডনে গিয়ে এ ক্রুজের আয়োজন শুরু করে ফেলেছে আম্বানি পরিবার। বিদেশে প্রি-ওয়েডিং সেরে মুম্বাইতে বিয়ের আসর বসবে। তবে দিল্লিতেও এক দফা সেলিব্রেশন হতে পারে বলে জানা গেছে।

পিকের সঙ্গে বিচ্ছেদের পর এখন পর্যন্ত একাই রয়েছেন শাকিরা। মাঝে টম ক্রুজ ও লুইস হ্যামিল্টনের সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা গেলেও তা অস্বীকার করেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা