× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘দুর্গম গিরি, কান্তার-মরু’ গানটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে গাওয়ার অনুরোধ কবি পরিবারের

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২৫ মে ২০২৪ ১২:২৪ পিএম

আপডেট : ২৫ মে ২০২৪ ১৩:১৫ পিএম

শনিবার ভোরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধানিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন খিলখিল কাজী। প্রবা ফটো

শনিবার ভোরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধানিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন খিলখিল কাজী। প্রবা ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘দুর্গম গিরি, কান্তার-মরু’ গানটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সংগীতের পরে গাইবার অনুরোধ জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা।

শনিবার (২৫ মে) ভোরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকীতে কবির সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে এ দাবি করেন কবির নাতনি বিশিষ্ট নজরুলসংগীত শিল্পী খিলখিল কাজী ৷ এ সময় তার সঙ্গে ছিলেন কবির আরেক নাতনি মিষ্টি কাজী ৷ 

খিলখিল কাজী বলেন, জাতীয় সংগীতের পরে রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় কবির ‘দুর্গম গিরি, কান্তার-মরু’ গানটি বাজানোর অনুরোধ জানাই। এ গানে তিনি দেশ ও মানুষের মুক্তির কথা বলেছেন। মানুষের এগিয়ে যাওয়ার কথা বলেছেন। এ গানটি নেতাজি সুভাষচন্দ্র বসুর খুব প্রিয় ছিল। মানুষকে আলোকিত পথে নিয়ে যাওয়ার দিকনির্দেশনা দেয় এ গান।

বিদ্রোহী কবির রচনাবলি বিশ্বের নানা ভাষায় অনুবাদের দাবি রেখে খিলখিল কাজী বলেন, নজরুল রচনাবলি আমাদের জাতীয় সম্পদ। এ রচনাবলি অনুবাদের মাধ্যমে পৃথিবীর সব ভাষাভাষী মানুষের কাছে পৌঁছে দেওয়া হোক। তাঁর রচনা অনুবাদের দায়িত্ব সরকারের। নজরুল ইনস্টিটিউটের পাশাপাশি বেসরকারিভাবেও এর উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের দাবি, এ কাজটি দ্রুত হোক। এ সময় জাতীয় কবির জন্মদিনটিতে সরকারি ছুটি ঘোষণার দাবিও পুনরায় ব্যক্ত করেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা