প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ মে ২০২৪ ২১:২৬ পিএম
আপডেট : ১৫ মে ২০২৪ ২২:২৯ পিএম
বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত ৪৪টি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সভা আর্মি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ মে) সকালে ঢাকা সেনানিবাসে এই সভা অনুষ্ঠিত হয়।
সমন্বয় সভায় ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সভাপতি ও বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি ছিলেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সভায় ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সভাপতি তার দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং শিক্ষা বিস্তারে সেনাবাহিনী পরিচালিত প্রতিষ্ঠানগুলোর অবদান আরও গতিশীল ও বেগবান করার আহ্বান জানান।
সভায় বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের নীতিনির্ধারণীসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। তাছাড়া, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন অর্জনের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অধ্যক্ষ এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়।
সমন্বয় সভায় প্রধান সমন্বয়ক ও পরিচালক শিক্ষা পরিদপ্তর, মহাপরিচালক সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তর, বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত সব শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষরা অন্যান্য সামরিক কর্মকর্তরা অংশগ্রহণ করেন।