× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাবির ম্যানেজমেন্ট এফবিএস ক্লাবের তৃতীয় বর্ষপূর্তি উদযাপন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ মে ২০২৪ ১১:৫৪ এএম

আপডেট : ১৩ মে ২০২৪ ১২:১৭ পিএম

শনিবার সন্ধ্যায় ঢাকা বোট ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে ক্লাবের সদস্যরা একত্রিত হন। ছবি : সংগৃহীত

শনিবার সন্ধ্যায় ঢাকা বোট ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে ক্লাবের সদস্যরা একত্রিত হন। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের সাবেক শিক্ষার্থীদের সামাজিক সংগঠন ও অ্যালামনাই দল অ্যাসোসিয়েশন ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেডের তৃতীয় বর্ষপূর্তি উদযাপিত হয়েছে।

শনিবার (১১ মে) সন্ধ্যায় ঢাকা বোট ক্লাবে সদস্যদের বিশ্ববিদ্যালয়ের স্মৃতিচারণ, উপহার বিতরণ, রেফেল ড্র, মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনাসহ এক নান্দনিক পরিবেশে বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী  র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্লাবের প্রেসিডেন্ট পল্লী সঞ্চয় ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতাউর রহমান। 

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক, সরকারের বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তা, খ্যাতনামা ক্রীড়া ব্যক্তিত্ব, সরকারি ও বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও উচ্চপদস্থ কর্মকর্তা, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও শিক্ষকসহ ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও তাদের পরিবারবর্গসহ আরও অনেকে।

ক্লাবটি নিয়মিতভাবে ম্যানেজমেন্ট বিভাগের আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের বিভিন্ন বৃত্তিমূলক সহায়তা প্রদান করে থাকে। তা ছাড়া, বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের প্রয়োজনীয় সহায়তা করে থাকে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগ প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তীতে সাবেক শিক্ষার্থীদের অ্যালামনাই অ্যাসোসিয়েশন হিসেবে ২০২০ সালে ক্লাবটি প্রতিষ্ঠিত হয়। এটি রাজধানীর বাংলামোটরে অবস্থিত। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা