× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বশেমুরবিপ্রবি শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

গোপালগঞ্জ সংবাদদাতা

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২২ ১৮:২০ পিএম

আপডেট : ০৯ নভেম্বর ২০২২ ১৮:৫৪ পিএম

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ছবি : প্রবা

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ছবি : প্রবা

দুই দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

বুধবার (৯ নভেম্বর) সকাল থেকে তারা এই কর্মসূচি পালন করছেন বলে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মো. কামরুজ্জামান জানান।

বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড ইউজিসি কর্তৃক প্রেরিত অভিন্ন নীতিমালা অনুমোদন করেছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়টি ক্যাম্পাসের ভেতরে আইসিটি পার্ক স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এসবের প্রতিবাদে শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন।

এর আগে এ বিষয়ে শিক্ষকরা উপাচার্যের সঙ্গে আলোচনায় বসলেও তা ব্যর্থ হয়।

শিক্ষক সমিতির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইউজিসির নীতিমালায় শিক্ষকদের নিয়োগ ও পদোন্নতির বিভিন্ন শর্তে অস্পষ্টতা ও অসামঞ্জস্যতা রয়েছে। এ বিষয়ে শিক্ষক সমিতির সুপারিশ আমলে না নিয়ে মঙ্গলবার (৮ নভেম্বর) ইউজিসির নীতিমালা অনুমোদন করেছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল।

শিক্ষক সমিতির সুপারিশ আমলে নিয়ে ইউজিসির নীতিমালা সংস্কারের দাবিতে তারা কর্মবিরতি পালন করছেন। তাদের অন্য দাবি হচ্ছে নতুন জমি অধিগ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের আয়তন বাড়িয়ে ক্যাম্পাসের ভেতরে আইসিটি পার্ক নির্মাণ করা যেতে পারে। 

এসব দাবি না মানা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ের সব প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে। শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এই বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন। বুধবার জরুরি সভায় তারা এই সিদ্ধান্ত নেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শিক্ষকদের কর্মবিরতিতে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে। সকাল থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে এলেও ক্লাস না হওয়ায় ক্যাম্পাসে ঘোরাফেরা করছেন। তবে প্রথম বর্ষে ভর্তি কার্যক্রম এবং প্রথম বর্ষে আর্কিটেকচার বিভাগের ড্রয়িং পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা