× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সৈয়দপুর সরকারি কলেজের অধ্যক্ষের কক্ষে তালা ছাত্রলীগের

নীলফামারী প্রতিবেদক

প্রকাশ : ২৪ মার্চ ২০২৪ ২১:৩২ পিএম

আপডেট : ২৪ মার্চ ২০২৪ ২২:৩৬ পিএম

রবিবার সকালে সৈয়দপুর সরকারি কলেজের অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে বিক্ষোভ মিছিল করে কলেজ শাখা ছাত্রলীগ।

রবিবার সকালে সৈয়দপুর সরকারি কলেজের অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে বিক্ষোভ মিছিল করে কলেজ শাখা ছাত্রলীগ।

নীলফামারীর সৈয়দপুর সরকারি কলেজের অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে ছাত্রলীগ। রবিবার (২৪ মার্চ) সকালে তালা দেওয়ার পর অধ্যক্ষকে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

অধ্যক্ষ আতিয়ার রহমান জামায়াতপন্থি মন্তব্য করে সমাবেশে কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকাশ সরদার বলেন, ‘তিনি জামায়াত-বিএনপির অ্যাজেন্ডা বাস্তবায়ন করছেন। ঐতিহাসিক ৭ মার্চের অনুষ্ঠানে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়া হয়নি। এর প্রতিবাদ করায় কলেজের একজন শিক্ষককে শোকজ করেছেন অধ্যক্ষ। এর প্রতিবাদে ওই দিন থেকে আমরাও অধ্যক্ষের অপসারণের দাবিতে আন্দোলন করে আসছি। আমাদের সঙ্গে কলেজের সাধারণ ছাত্ররাও রয়েছেন।’

ক্ষোভ প্রকাশ করে এই ছাত্রলীগ নেতা আরও বলেন, ‘‘অধ্যক্ষ আতিয়ার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানটি মেনে নিতে পারেন না। তাই ওই দিবসে তিনি ছুটি দেখিয়ে বিএনপিপন্থি শিক্ষককে দায়িত্ব দেন অনুষ্ঠান পরিচালনার। তিনিও অনুষ্ঠানে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ শব্দটি উচ্চারণ না করে সভার কাজ শেষ করেন।’’

তিনি বলেন, ‘এ নিয়ে ছাত্রলীগসহ সাধারণ শিক্ষার্থী ফুঁসে উঠে। তারা ওই স্লোগান কেন বলা হল না— এ নিয়ে অধ্যক্ষের কাছে ওই শিক্ষকের বিচার দাবি করে। কিন্তু অধ্যক্ষ আতিয়ার রহমান শিক্ষার্থীদের দাবি মেনে না নিয়ে নিরপরাধ শিক্ষক কামাল হোসেনকে দোষী করে তাকে কারণ দর্শানো নোটিশ দেন। এতে ছাত্রলীগসহ সাধারণ শিক্ষার্থী আরও ক্ষিপ্ত হয়ে ওঠে।’

তার দাবি, বিচার দাবির এক সপ্তাহ পার হলেও কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো পদক্ষেপ না নেওয়ায় আজ তারা অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন। তিনি বলেন, ‘বিচার না হওয়া পর্যন্ত তালা খোলা হবে না।’

এ বিষয়ে রুটিন মাফিক দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মো. আসাদুজ্জামান বলেন, ‘অধ্যক্ষ বিশেষ কাজে ঢাকায় থাকায় আমি দায়িত্ব পালন করছি। ছাত্ররা কক্ষে তালা লাগিয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা