× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেরপুরে সাফল্যের ধারাবাহিকতায় চন্দ্রকোনা ডিগ্রি কলেজ

শেরপুর সংবাদদাতা

প্রকাশ : ০৬ মার্চ ২০২৪ ২১:১৬ পিএম

শেরপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চন্দ্রকোনা ডিগ্রি কলেজ। সংগৃহীত ফটো

শেরপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চন্দ্রকোনা ডিগ্রি কলেজ। সংগৃহীত ফটো

শেরপুরের নকলা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চন্দ্রকোনা ডিগ্রি কলেজ। প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা দীর্ঘ সময় ধরে পরীক্ষার ফলাফলে কৃতিত্বের স্বাক্ষর রাখছেন। সেই ধারাবাহিকতায় এবারও স্নাতক পরীক্ষার ফলাফলে সাফল্য ধরে রেখেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

গত ২২ ফেব্রুয়ারি ২০২১ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের তৃতীয় বর্ষের পরীক্ষার প্রকশিত ফল বিশ্লেষণ করে দেখা যায়, চন্দকোনা ডিগ্রি কলেজ থেকে প্রায় ৮০ শতাংশ পরীক্ষার্থী কৃতিত্বের সঙ্গে সফলতা অর্জন করে। চন্দ্রকোনা ডিগ্রি কলেজ থেকে মোট ৩৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে ৩১ জন পাস করেন। পাশের হার ৭৯ দশমিক ৪৯ শতাংশ।

এর মধ্যে কলেজের বিএ শাখায় ১৪ জন অংশগ্রহণ করে ১২ জন পাস করেছেন। বিএসএস শাখায় ১৪ জন অংশগ্রহণ করে ১৩ জন পাস করেছেন। বিবিএস শাখায় ১১ জন অংশগ্রহণ করে ছয়জন পাস করেছেন।

প্রতিষ্ঠানটির সাবেক অধ্যক্ষ ড. রফিকুল ইসলাম বলেন, সাফল্যের এই ধারাবাহিকতা রক্ষার জন্য সব বিভাগের পরিক্ষার্থীদের যোগ্য করে  তৈরি করতে হবে। এজন্য শিক্ষকদের আরও বেশি যত্নশীল হওয়া প্রয়োজন। প্রতি বছর এই কলেজ থেকে ব্যাপক সংখ্যক শিক্ষার্থী সাফল্য অর্জন করবে এবং দেশের কল্যাণে কাজ করবে এই প্রত্যাশা রাখছি।

প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কামাল আজাদ বলেন, আমাদের কলেজ থেকে ডিগ্রি পরীক্ষায় এবারও সাফল্য অর্জন করেছি। অতীতের মতো এবারও যেমন ভালো ফলাফল হয়েছে, আশা করছি আগামীতেও আমাদের সাফল্যের ধারাবাহিকতা বজায় থাকবে। এই ফলাফলের জন্য গভর্নিং বডি, শিক্ষক কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকদের আমি ধন্যবাদ জানাই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা