বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৪ ০৯:৪৩ এএম
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪ ১১:৩৬ এএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ১৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতির দায়িত্ব পেয়েছেন বাংলা বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী মো. শহীদুজ্জামান বাবু। সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন প্রত্নতত্ত্ব বিভাগের একই ব্যাচের শিক্ষার্থী মো. শাহীনুল ইসলাম গালিব।
রবিবার (১১ ফেব্রুয়ারি) সংগঠনটির সদ্যসাবেক সভাপতি মোহাম্মদ মিশকাত ও সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুম এ কমিটি ঘোষণা করেন।
নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহসভাপতি মো. সাফায়েত রহমান, মো. রাসেল আহমেদ ও মোহাম্মদ নাজিম উদ্দীন। সহসভাপতি হিসাববিজ্ঞান ১৪তম আবর্তনের রিয়াজ উদ্দিন অপু, ফিন্যান্স বিভাগের মো. মেহেরাব হোসেন ও প্রত্নতত্ত্ব বিভাগের জান্নাতুন নাঈম।
যুগ্ম সাধারণ সম্পাদক মো. তৈয়ব উদ্দিন ও মো. আবরার মোস্তফা। সাংগঠনিক সম্পাদক শামসের তাবরিজ চৌধুরী, গোলাম দস্তগির, আবদুর রহমান সায়েম, মোহাম্মদ লোকমান। দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. শরীফুল ইসলাম।
নবগঠিত এ কমিটি আগামী এক বছরের জন্য সাংগঠনিক দায়িত্ব পালন করবে।