× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্ধারিত সময়ের আগেই স্কুল ছুটি, প্রধান শিক্ষক বললেন শিক্ষকরা চা খেতে গেছেন

খানসামা (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৪ ১৫:১৪ পিএম

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪ ১৫:২৫ পিএম

মাগুরমারী উচ্চ বিদ্যালয়। প্রবা ফটো

মাগুরমারী উচ্চ বিদ্যালয়। প্রবা ফটো

দিনাজপুরের খানসামা উপজেলার মাগুরমারী উচ্চ বিদ্যালয় নির্ধারিত সময়ের আগেই স্কুলে তালা দিয়ে চলে গেছেন শিক্ষক ও কর্মচারী। নির্ধারিত সময়ের আগে বিদ্যালয় ছুটি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী।

বুধবার (৩১ জানুয়ারি) দুপুর ১২টা ১৫ মিনিটে সরেজমিনে দেখা যায়, মাগুরমারী উচ্চ বিদ্যালয়ে কোনো শিক্ষক ও শিক্ষার্থী নেই। বিদ্যালয়ের পাঠদান ও অফিস কক্ষ তালাবদ্ধ।

স্থানীয়রা জানান, তীব্র শীতে কয়েক দিন ধরে বিদ্যালয়ে পাঠদান বন্ধ থাকায় শিক্ষার্থীদের স্বাভাবিক পড়াশোনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন বিদ্যালয় খোলা হলেও শিক্ষকরা নির্ধারিত সময়ের আগে বিদ্যালয় ছুটি দিয়ে চলে গেছেন। এতে করে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত ও বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। বিষয়টি সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন তারা।

বিদ্যালয়সংলগ্ন রাস্তায় দাঁড়িয়ে থাকা লিটন, মমিনুর, সুমন নামে কয়েকজন জানান, দুপুর সাড়ে ১২টায় স্কুল তালাবদ্ধ, কেউ নাই হয়তো বাড়ি গেছেন স্যারেরা। 

অভিযোগের বিষয়ে জানতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিন্দ্রনাথ রায়ের মোবাইল ফোনে কল করা হলে তিনি বলেন, ‘শীতের কারণে কোনো শিক্ষার্থী আসে নাই। আমি বিদ্যালয়ের কাজে মাধ্যমিক শিক্ষা অফিসে গিয়েছিলাম। হয়তো বাকি শিক্ষকরা চা খেতে গেছেন।’

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনজুরুল হক প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘বিষয়টি আপনাদের মাধ্যমে অবগত হলাম। এত তাড়াতাড়ি বিদ্যালয়ে বন্ধ করলে এটা অবশ্যই অনিয়ম। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা