× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গুচ্ছ ভর্তি পরীক্ষা ৮ মার্চ, আবেদন শুরু ২৯ জানুয়ারি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৪ ১৮:০১ পিএম

আপডেট : ২১ জানুয়ারি ২০২৪ ২০:০৪ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। ৮ মার্চ থেকে ২৭ এপ্রিল শেষ হবে এ বছরের গুচ্ছ ভর্তি পরীক্ষা। আবেদন শুরু ২৯ জানুয়ারি থেকে।

রবিবার (২১ জানুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) সম্মেলন কক্ষে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ২৪টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপস্থিত ছিলেন।

এই কমিটির আহ্বায়ক এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন এ তথ্য জানান।

উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, ‘‘এ বছর ৮ মার্চ (শুক্রবার) বাণিজ্য শাখার ‘সি’ ইউনিট, ৯ মার্চ মানবিক শাখার ‘বি’ ইউনিট এবং ২৭ এপ্রিল (শনিবার) বিজ্ঞান শাখার ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সকল ইউনিটের ভর্তি পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হবে।’’

উপাচার্য বলেন, ‘২৯ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। আগের মতো আবেদন ফি ১ হাজার ৫০০ টাকা ও বিশেষায়িত বিষয়সমূহের জন্য অতিরিক্ত ৫০০ টাকা আবেদন ফি গ্রহণ করা হবে। ৩০ জুনের মধ্যে ভর্তির সকল কার্যক্রম শেষ করার বিষয়ে উপাচার্যরা ঐকমত্য পোষণ করেছেন।’

তিনি আরও বলেন, ‘২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রদত্ত যোগ্যতা মানদণ্ডে এবারও একই যোগ্যতা নির্ধারণ করা হয়েছে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবারও সর্বনিম্ন ৩০ নম্বর পাস নম্বর হিসেবে বিবেচনা করা হবে। চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. নাছিম আখতারের নেতৃত্বে একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয়। কমিটিতে সকল বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈনের নেতৃত্বে একটি ফিন্যান্স কমিটি গঠন করা হয়। কমিটিতে সকল বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা