× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ

এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

বগুড়া ব্যুরো

প্রকাশ : ০১ নভেম্বর ২০২২ ১৬:৩৮ পিএম

আপডেট : ০১ নভেম্বর ২০২২ ১৭:১১ পিএম

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন

বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় প্রতিষ্ঠান মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, জীবনের গতিপথ নির্ধারণ করে দেয় এইচএসসি পরীক্ষা। এই কঠিন সময়ে তোমাদের প্রস্তুতি নিতে হবে। আমরাও পার হয়ে এসেছি এই সময়টা। তোমাদের শুধু বইয়ের মাঝে থাকলে হবে না, বৃত্তের বাইরে বের হতে হবে। 

প্রতিষ্ঠানের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনুর সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অভিভাবক সদস্য অধ্যাপক ডা. মো. শাহজাহান আলী। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন।

প্রবা/জিকে/এমজে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা