× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নজরুল বিশ্ববিদ্যালয়ে উন্নয়ন অধ্যয়নের ওপর মাস্টার্সের সুযোগ

শিক্ষাঙ্গন ডেস্ক

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২২ ১৪:০৮ পিএম

আপডেট : ৩০ অক্টোবর ২০২২ ১৪:৩১ পিএম

ছবি : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

ছবি : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধীন মেজর- ইকোনমিকস ফর ডেভেলপমেন্ট, গভর্নেন্স ফর ডেভেলপমেন্ট বিষয়ের ওপর মাস্টার্স অব ‘ডেভেলপমেন্ট স্টাডিজ (এমডিএস)’ কোর্সে উইন্টার-২০২২ সেশনে ভর্তি আবেদন শুরু হয়েছে।

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিভাগে কমপক্ষে স্নাতক বা সমমান অথবা ডিগ্রি পাস এবং সর্বনিম্ন সিজিপিএ-২ থাকতে হবে। তবে এ কোর্সে ভর্তির জন্য আবেদনকারীর কোনো শ্রেণিতে ৩য় বিভাগ গ্রহণযোগ্য নয়। এমনটাই জানিয়েছেন জানিয়েছেন এমডিএস কোর্সের প্রোগ্রাম ডিরেক্টর সহকারী অধ্যাপক মো. হারুনুর রশিদ।

তিনি আরও জানান, আগামী ১ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর। এমডিএস কোর্সের ক্লাস শুক্রবার ও শনিবার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নেওয়া হবে।

ভর্তি ফরম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.jkkniu.edu.bd থেকে বা সরাসরি এমডিএস-এর অফিস থেকে সংগ্রহ করা যাবে। ভর্তিসহ বিস্তারিত বিষয়ে যোগাযোগ : ০১৭৪৫৬৮৪৮৩৭,  ০১৭৮৩৯০৬১৯২, ০১৭৪২৩৬৮৬৩৯, ০১৯২৩৯৩১২৬৬ এই নম্বরে।

প্রবা/জিকে/এমজে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা