× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কানাডিয়ান ইউনিভার্সিটিতে ‘ইন্টারন্যাশনাল ল্যাংগুয়েজ অ্যান্ড কালচার সেন্টার’ উদ্বোধন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৩ ২১:৪৪ পিএম

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩ ২২:৪৯ পিএম

কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশে এক অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক। প্রবা ফটো

কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশে এক অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক। প্রবা ফটো

কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশে ‘ইন্টারন্যাশনাল ল্যাংগুয়েজ অ্যান্ড কালচার সেন্টার’ উদ্বোধন করেছেন বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ওই অনুষ্ঠান হয়।

প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সি বলেন, এই ল্যাঙ্গুয়েজ সেন্টার বাংলাদেশ ও কোরিয়ার মাঝে ভাষা ও সাংস্কৃতিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে।  

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান ড. চৌধুরী নাফিজ সরাফাত। তিনি রাষ্ট্রদূতের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমরা শুধু সীমান্তেই সেতু করি না। এমন বন্ধন গড়ে তুলি যা আগামী প্রজন্মকে বিশ্বসম্প্রীতিতে অনুপ্রাণিত করবে। 

অনুষ্ঠানর আরও বক্তব্য রাখেন, কোরিয়া প্রজাতন্ত্র দূতাবাসের ইকোনমিক অ্যাফেয়ার্স অ্যান্ড পাবলিক ডিপ্লোম্যাসির বাংলাদেশ প্রধান ড. ইয়ংমিন সিও, কানাডিয়ান ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ জিয়াউল হক মামুন, বোর্ড অফ ট্রাস্টিজের সিনিয়র উপদেষ্টা প্রফেসর ড. মো. রিদওয়ানুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রো-ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর) প্রফেসর ড. গিয়াস ইউ আহসান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা