প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৩ ২০:৩৩ পিএম
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩ ২০:৪৫ পিএম
ঢাকা শিক্ষা বোর্ড আয়োজিত ঢাকা জোন পর্যায়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১০ ডিসেম্বর) ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন ঢাকা শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর আজাদ হোসেন চৌধুরী।
ঢাকা বোর্ডের কলেজ পরিদর্শন ও শারীরিক শিক্ষা শাখার প্রফেসর এ টি এম মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ ও শিক্ষা বোর্ড অ্যাকাউন্টস ডি ডি কাজী নূরে আলম সিদ্দিকী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ক্রীড়া প্রতিযোগিতা ঢাকা, মানিকগঞ্জ, নারয়নগঞ্জ গাজীপুর, মুন্সিগঞ্জ জেলা নিয়ে ঢাকা জোনের ৫টি জেলার প্রথম ও রানার আপ হওয়া শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
চাকতি নিক্ষেপে গতবারের মতো এবারো প্রথম হয় সাভার ল্যাবরেটরি কলেজের বিজ্ঞান বিভাগের জান্নাতুল নাহার। জোন পর্যায়ে ব্যক্তিগত (পুরুষ) চ্যাম্পিয়ন হয় নারায়ণগঞ্জের সেলিম উদ্দিন চৌধুরী ডিগ্রি কলেজ। রানার আপ হয় গাজীপুরের পিয়ার আলী কলেজ। অন্যদিকে মহিলা পর্যায়েও চ্যাম্পিয়ন হয় সেলিম উদ্দিন ডিগ্রী কলেজ এবং রানার আপ হয় ঢাকার ধামরাই হার্ডিঞ্জ কলেজ। আগামী ১৩ ডিসেম্বর ঢাকা বিভাগীয় চূড়ান্ত পর্যায়ে ঢাকা জেলার পক্ষে চাকতি ইভেন্টে সাভার ল্যাবরেটরি কলেজ প্রতিনিধিত্ব করবে।
সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের প্রিন্সিপাল বিগ্রেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ। অন্যানের মধ্যে ক্রীড়া কমিটির আহ্বায়ক আবদুর রশিদ, সদস্য সচিব ফারুক হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।