× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ড্যাফোডিলের শিক্ষার্থী হত্যার বিচার দাবি ইসলামী ছাত্র আন্দোলনের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩ ২০:৪৭ পিএম

আপডেট : ০৬ নভেম্বর ২০২৩ ২০:৪৮ পিএম

শিক্ষার্থী হাসিবুল ইসলাম হত্যার বিচার দাবিতে মানববন্ধন করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। প্রবা ফটো

শিক্ষার্থী হাসিবুল ইসলাম হত্যার বিচার দাবিতে মানববন্ধন করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। প্রবা ফটো

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী হাসিবুল ইসলাম হত্যার বিচার ও সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।

সোমবার (৬ নভেম্বর) বিকালে জাতীয় প্রেস ক্লাবে সংগঠনটির বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার শিক্ষার্থীরা মানববন্ধনটি করে।

এতে সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ সিরাজুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের ওপর হামলা ও শিক্ষার্থী হাসিবুল হত্যা প্রমাণ করে দেশে বিচারবহির্ভূত হত্যার হিড়িক পড়েছে। অন্যদিকে আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে ঢুকে শিক্ষার্থীদের ওপর হামলা ন্যাক্কারজনক ঘটনা বলেও উল্লেখ করেন তিনি।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় সম্পাদক ফয়জুল ইসলাম বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর এমন বর্বরোচিত হামলা ও হত্যা দেশের সচেতন শিক্ষার্থী সমাজ মেনে নিবে না। হাসিবুল ইসলামের হত্যার সাথে জড়িতদের সুষ্ঠু তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

সংগঠনটির পক্ষ থেকে হাসিবুল হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত সময়ে মধ্যে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক আল আমিন সিদ্দিকী, কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ মুহাম্মাদ মাহাবুবুর রহমান, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ইমরান হোসাইন নূর, কেন্দ্রীয় অর্থ ও কল্যাণ সম্পাদক গাজী আলী হায়দার, কেন্দ্রীয় কওমী মাদরাসা সম্পাদক হোসাইন আহমেদ প্রমুখ।

গত ২৭ অক্টোবর ড্যাফোডিলের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী হাসিবুল ইসলাম অন্তরকে তুলে নিয়ে বেধড়ক মারধর করে খাগান এলাকায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে নিয়ে যান। এরপর তাকে ময়মনসিংহের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২ নভেম্বর মারা যান অন্তর। এই ঘটনায় রাহাত নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এই ঘটনায় গত ৫ নভেম্বর সন্ধ্যার পর সাভারের বিরুলিয়ার খাগান এলাকায় মাইকে ঘোষণা দিয়ে ড্যাফোডিলের শিক্ষার্থীদের ওপর হামলা চালান স্থানীয় বাসিন্দারা। এদিন মধ্যরাতে ছাত্র ও এলাকাবাসীর মধ্যে সংঘাত এড়াতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগামী ৬ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত সব একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা